Online Desk
১১ মার্চ ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ল্যাপটব চুরি

ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ল্যাপটব চুরি

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ২টি ল্যাপটব চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এতে প্রায় লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউপি কার্যালয় সূত্রে জানা যায়, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে ২টি ল্যাপটব ও প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার পরিষদের কার্যক্রম শেষে প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ে তালা দিয়ে রাখেন। পরিষদের বিধি অনুযায়ী মঙ্গলবার রাতে রতন কুমার ও নিরাঞ্জন কুমার নামে গ্রাম পুলিশ সদস্যদের পাহারার দায়িত্ব ছিল।

কিন্ত ওই ২ গ্রাম পুলিশ রাতে পরিষদের কার্যালয়ে পাহারায় ছিলেন না। এ সুযোগে দূর্বৃত্তরা রাতের কোন এক সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ২টি ল্যাপটব নিয়ে গেছে। এ সময় দূর্বৃত্তরা পরিষদের বেশকিছু প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করেছে।

ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ এ তথ্য নিশ্চিত করে বলেন, ২ গ্রাম পুলিশের দায়িত্বহীনতার কারণে পরিষদের কার্যালয়ে চুরি হয়েছে। এ কারণে ওই ২ গ্রাম পুলিশ সদস্যকে শোকজ করা হয়েছে। এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে জানানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোমারে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক’’ কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত, আহত ২

ভোলায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নুরজাহান বেগম বিউটি

“গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ”

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

পটুয়াখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ল্যাপটব চুরি

১০

ধনবাড়ীতে বিনামূল্যে ভিজিএফের চাল পেয়ে খুশি দরিদ্ররা

১১

ধনবাড়ীতে প্রশাসনের তেলের পাম্পে ঝটিকা অভিযান

১২

ধনবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

নালিতাবাড়ী সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৪

ঈদের আনন্দ ভাগাভাগি: বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উপহার বিতরণ

১৫

হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিনাজপুর চেম্বারের

১৬

নাগেশ্বরীতে হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল, ল্যাট্টিন ও টিন বিতরণ

১৭

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি

১৮

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

১৯

খতমে তারাবী সম্পন্ন করা দুই হাফেজকে সম্মাননা দিলো মসজিদ কমিটি

২০