Online Desk
২৭ এপ্রিল ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযান চালিয়ে একটি বাড়িতে মাদক সেবন ও বেচাকেনার আস্তানা থেকে আপন দুই ভাই সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে সোহেল রানা (৪৩), উজ্জল হোসেন (৩৫), বথুয়াবাড়ি গ্রামের আজিবর রহমানের ছেলে মনজু মিয়া (৪৫), পাকুড়িহাটা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মিজানুর রহমান (২৭), গোসাইবাড়ি গুচ্ছ গ্রামের কালাচাঁদ কুমারের ছেলে মঙ্গল কুমার (২৯), শেরপুর উপজেলার দহগ্রামের হাতেম আলীর ছেলে স্বাধীন (৩৬)।

সোমবার দুপুরের পর ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে রোববার রাতে পৌর এলাকার পশ্চিম ভারণশাহী গ্রামে বাহাদুর আলীর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বাহাদুর আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকের আস্তানা বসে। সেখানে বিভিন্ন এলাকা থেকে মাদকাসক্তরা আসর বসিয়ে মাদকসেবন ও বেচাকেনা করে। এতে ওই বাড়ির আশপাশের বাড়ির লোকজন অতিষ্ঠ হয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় রোববার রাতে বাহাদুর আলীর বাড়িতে মাদকসেবী ও কারবারিরা আসর বসায়। সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

ধুনট থানার এসআই ওসমান গনি বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০