Shakil Shah
৫ অগাস্ট ২০২৪, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় খাদ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর-আগুন

নওগাঁয় খাদ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর-আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ খুশিতে সোমবার (৫ আগস্ট) বিকেল সোয়া ৩টায় নওগাঁ শহরের কাজীর মোড়ে জড়ো হওয়া হাজারো ছাত্র-জনতা বিজয় উল্লাস করেছেন। শিশু-কিশোরী থেকে শুরু করে সব বয়সীকে উল্লাস করতে দেখা যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যদের স্যালুট দেওয়ার পাশাপাশি ফুল দিয়ে ধন্যবাদ জানান তারা।

তবে একই সময়ে উল্লাস করার পাশাপাশি বিক্ষোভকারীরা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থিত সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের বাসভবনসহ তার মালিকানাধীন ঠিকানা কমিউনিটি সেন্টারে থাকা বেশ কয়েকটি মোবাইলের শোরুম ভাঙচুর করা হয়।জানা যায়, টানা ১৫ মিনিট বিজয় উল্লাসের পর আন্দোলনরতরা বিজয় মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছাত্র-জনতাদের সমস্বরে ‘জিতিলো রে জিতিলো, ছাত্র সমাজ জিতিলো’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই’সহ নানা স্লোগান দিতে দেখা যায়। বিকেল সাড়ে ৩টায় বিজয় মিছিলটি শহরের সরিষা হাটির মোড়ে পৌঁছালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণের সময় বিজয় মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা আওয়ামী লীগের সকল ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করার পাশাপাশি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ লালের মোটরসাইকেলের শোরুমের বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০