Bhorer Darpan
২৩ জুলাই ২০২৫, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ক্লাসরুমে টিকটক করার অপরাধের ৭ শিক্ষার্থী সাময়িক বরখাস্ত  

নরসিংদীতে ক্লাসরুমে টিকটক করার অপরাধের ৭ শিক্ষার্থী সাময়িক বরখাস্ত  

নরসিংদীর বেলাব উপজেলার কাশিম নগর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার করে টিকটক ভিডিও ধারণ ও নাচানাচির ঘটনায় সাতজন শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষার পরিবেশ নষ্ট এবং শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের দায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ঘটনাটি ঘটে ২৩ জুলাই ২০২৫, বুধবার , বিদ্যালয় চলাকালীন সময়ে। অভিযোগ রয়েছে, ৮ম শ্রেণির ২ জন ও ৯ম শ্রেণির ৫ জন শিক্ষার্থী শিক্ষক অনুপস্থিত থাকার সুযোগে শ্রেণিকক্ষে প্রবেশ করে মোবাইল ফোনে নাচানাচির ভিডিও ধারণ করে, যা পরে টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুবায়েত হোসেন, শিক্ষার্থীদের নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে বলেন, “৮ম শ্রেণীর ২ জন ও ৯ম শ্রেণীর ৫ জন শিক্ষার্থী ক্লাসরুমে ঢুকে মোবাইলে টিকটক নাচানাচি করছিলো। এই জন্য তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে ম্যানেজিং কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন থাকা নিয়মবহির্ভূত এবং এটি বিদ্যালয়ের শৃঙ্খলার চরম লঙ্ঘন। বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের পক্ষে মত দিয়েছেন তারা। 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: ইব্রাহিম খলিলকে না পেয়ে মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।  তবে অভিভাবক কয়েকজনের সাথে কথা কথা বললে তারা বলেন “বিদ্যালয় শুধু পাঠদানের জায়গা নয়, এটি একটি নৈতিক শিক্ষার কেন্দ্রও। প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে স্কুলের ভেতরে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিৎ । আমরা চাই না, একজন শিক্ষার্থীর সামান্য অবহেলায় তার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হোক। তবে শৃঙ্খলার ব্যাপারে আমরা কোনো আপস করবো না।”

ঘটনার পরপরই বিদ্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় এবং অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি গঠন করা হয়েছে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি, যারা পুরো ঘটনার ভিডিও বিশ্লেষণসহ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ করে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করবে।

এই ঘটনার ব্যাপারে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল করিম বলেন আপনাদের মাধ্যমে আমি জানতে পারছি। বিষয়টি ভালোভাবে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হবে 

এই ঘটনা আবারও প্রমাণ করে, প্রযুক্তির যেমন ভালো দিক রয়েছে, তেমনি অপব্যবহার ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, প্রযুক্তি ব্যবহারে সতর্কতা এবং পারিবারিক নজরদারি ছাড়া এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকানো কঠিন হয়ে দাঁড়াবে। সময় এসেছে শিক্ষক, অভিভাবক ও সমাজ—তিন পক্ষকেই দায়িত্বশীল হয়ে নতুন প্রজন্মকে সঠিক পথে রাখার জন্য সম্মিলিতভাবে কাজ করার। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০