Bhorer Darpan
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নরসিংদীতে বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নরসিংদীর বেলাব উপজেলায় বিপুল পরিমাণ বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় একটি নীল-হলুদ রংয়ের ডিস্ট্রিক ট্রাক থেকে ৩৪০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা। ট্রাকটির আনুমানিক মূল্য আরও ১৯ লাখ টাকা।

পুলিশ জানায়, আটককৃতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার ছয়না (ঘটমাঝি) গ্রামের মৃত হারেছ বেপারীর ছেলে রসুল বেপারী (৩৯) এবং একই উপজেলার কুঙ্গীপাড়া গ্রামের মৃত কামাল খাঁনের ছেলে মো. রাকিব খাঁন (২১)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এসআই (নিরস্ত্র) শিহাব আহম্মেদ জানান, ওইদিন সন্ধ্যায় তিনি সংগীয় ফোর্স নিয়ে কিলো-৬ এলাকায় নিয়মিত ডিউটি করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, একটি ট্রাকে বিপুল পরিমাণ বিদেশী মদ পাচার করা হচ্ছে। খবর পেয়ে অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় দ্রুত সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের ট্রাকসহ আটক করা হয়।
তল্লাশীকালে ট্রাক থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৪০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে— ROYAL GREEN DELUXE BLENDED WHISKY: ৯০ বোতল (প্রতিটি ১৮০ মি.লি.), ROYAL STAG DELUXE WHISKY: ৮৫ বোতল (প্রতিটি ১৮০ মি.লি.), McDowell’s No1 RESERVE WHISKY: ১৩৫ বোতল (প্রতিটি ১৮০ মি.লি.), ROYAL GREEN DELUXE BLENDED WHISKY: ১৫ বোতল (প্রতিটি ৩৭৫ মি.লি.), AC BLACK PURE GRAIN DELUXE WHISKY: ১৫ বোতল (প্রতিটি ৩৭৫ মি.লি.) সব মিলিয়ে উদ্ধার হওয়া মদের পরিমাণ প্রায় ৬৭ লিটার ৫০ মিলি।

এ ঘটনায় এসআই শিহাব আহম্মেদ বাদী হয়ে বেলাব থানায় মামলা নং-১২, তারিখ-১৩ সেপ্টেম্বর ২০২৫ দায়ের করেন। মামলা দায়ের করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) সারণির ২৪(খ) অনুযায়ী। আটক আসামিদের রোববার (১৪ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে এসআই (নিঃ) আবদুল ছামাদকে।

বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন,
“মাদক বিরোধী অভিযানে বেলাব থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয়দের ভাষ্য, ঢাকা-সিলেট মহাসড়ককে অনেক দিন ধরে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। পুলিশ নিয়মিত অভিযান চালালেও প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে পাচারকারীরা। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও স্থানীয়রা আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

মাদকবিরোধী এ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার এবং দুই আসামি আটকের ঘটনায় এলাকাবাসী পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। তবে মাদক চক্রের মূল হোতাদের চিহ্নিত ও আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০