Bhorer Darpan
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে মুক্তিযোদ্ধার কবরস্থানের প্রাচীর ভেঙে জমি দখলের অভিযোগ 

নরসিংদীতে মুক্তিযোদ্ধার কবরস্থানের প্রাচীর ভেঙে জমি দখলের অভিযোগ 

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের মধ্য ইসলামপাড়া গ্রামে এক মুক্তিযোদ্ধার পারিবারিক কবরস্থান দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাব খাটিয়ে কবরস্থানের প্রাচীর ভেঙে গাছপালা কেটে বিক্রি এবং জমি দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন (৭৩)।

(১১ সেপ্টেম্বর) এ ঘটনায় মুক্তিযোদ্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া  এলাকায় তাদের পারিবারিক কবরস্থানের বি আর রেকর্ড  ও  দলিল অনুযায়ী জমি বহু বছর ধরে ভোগদখলে আছেন। কিন্তু তার চাচাতো ভাইয়ের ছেলে সাইদুল হক টুনু প্রভাব খাটিয়ে সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করে। কবরস্থানের করই ও মেহগনি জাতের গাছপালা কেটে প্রায় ৪০ হাজার টাকায় বিক্রি করে দেয়। অভিযোগে বলা হয়, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন প্রতিবাদ করলে তাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বলেন,“আমার বাবা জীবিত থাকতেই কবরস্থানের এই জমি আমাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছিলেন। খাজনা-খারিজসহ সব কাগজপত্র আমাদের নামে রয়েছে। এখানে আমার বাবা-দাদার কবর আছে। অথচ সেই কবরস্থানেই ভাঙচুর করে গাছ কেটে বিক্রি করেছে টুনু। এখন আবার দখলেরও চেষ্টা করছে।”

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযোদ্ধার কবরস্থান দখলের অপচেষ্টা কেবল অনৈতিকই নয়, এটি মুক্তিযোদ্ধার মর্যাদাকেও কলঙ্কিত করছে।

এব্যাপারে পলাশ থানার ওসি মো: মনির হোসেন জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত কো হচ্ছে, তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০