Online Desk
১২ জানুয়ারী ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনি আচরণবিধি ভাঙার অভিযোগে শেরপুর-২ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ

নির্বাচনি আচরণবিধি ভাঙার অভিযোগে শেরপুর-২ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েসের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক ও সিনিয়র সহকারী জজ আমিনুল ইসলাম।

শোকজ নোটিশ অনুযায়ী, প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার আগেই আব্দুল্লাহ আল কায়েস নালিতাবাড়ী উপজেলার বাইপাস মোড়, ডহরিয়াপাড়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলীয় প্রতীক সংবলিত পোস্টার টানিয়ে প্রচারণা চালান। এ কার্যক্রম গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ (৩) (বি) অনুচ্ছেদ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর ৭(ক) ও ১৮ ধারার সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

নোটিশে তাকে আগামী ১৪ জানুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে শেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আব্দুল্লাহ আল কায়েস বলেন, “অফিসে একটি চিঠি এসেছে বলে শুনেছি, তবে এখনো খুলে দেখা হয়নি।”

অন্যদিকে, বিচারক আমিনুল ইসলাম জানান, আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় এ নোটিশ দেওয়া হয়েছে এবং প্রার্থীর ব্যাখ্যা পর্যালোচনা করেই পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করলেন পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকদের ফটক সভা

ধুনটে নবাগত ইউএনওকে ফুলেল সংবর্ধনা

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে: শিশির মনির

ইরানের খার্গ দ্বীপ দখল করলেও তেল পাবেন না ট্রাম্প

হাম মোকাবিলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ, আসছে টিকা : স্বাস্থ্যমন্ত্রী

চন্দনাইশ উপজেলার ৪টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

মধ্যরাতের পর ইসরায়েলে পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

১১

সরিষাবাড়ীতে দিনদিন হারিয়ে যাচ্ছে পপুলার মেয়র পার্কের সৌন্দর্য, যেন দেখার কেউ নেই

১২

মাদারীপুর জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিস্ মর্জিনা অক্তার

১৩

কালাপাহাড়িয়ায় সংঘর্ষ,আহত ৮

১৪

চট্টগ্রাম ও রাঙ্গামাটির ৩৯ সাংবাদিক পেলেন সরকারের অনুদান

১৫

শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে অধ্যক্ষের মৃত্যু

১৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিজিবির অভিযান: পিকআপসহ ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ি ও জিরা আটক

১৭

দশমিনায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

১৮

দোহাজারীতে ফেস্টিভার ১০১ দিনব্যাপী বিক্রয় উৎসবের লাকী কুপন ড্র অনুষ্ঠিত

১৯

উলিপুরে লাইসেন্স বিহীন দোকানে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে জরিমানা

২০