Shakil Shah
১১ মার্চ ২০২১, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পকেট ভারী করতে বসন্তের কোকিলদের দলে টানবেন না : কাদের

ভোরের দর্পণ ডেস্ক:

দলের ত্যাগী নেতাদের কমিটিতে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘ত্যাগীরা আওয়ামী লীগের প্রাণ। তাদেরকে কমিটিতে রাখতে হবে। পকেট ভারী করতে বসন্তের কোকিলদের দলে টানবেন না।’

বৃহস্পতিবার (১১ মার্চ) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। মতভেদ ভুলে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।’ কোম্পানিগঞ্জের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিযান অব্যাহত আছে। জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না।’

দলের নেতাকর্মীরা অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলাবিরোধী কাজে জড়ালে কেউ ছাড় পাবেন না উল্লেখ করে কাদের বলেন, ‘দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে। দলের শৃঙ্খলা না মানলে যত বড় নেতা বা জনপ্রতিনিধি হোন না কেন, দল ছাড় দেবে না। কেউ অনিয়ম ও দুর্নীতিতে জড়ালে দুর্নীতি দমন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এ ব্যাপারে কঠোর নির্দেশনা আছে।’

আন্দোলনে নিজেদের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপিয়ে বিএনপি পুলিশ ও জনগণকে নিজেদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, অব্যাহত ব্যর্থতা আর ক্ষমতার রাজনীতি থেকে ছিটকে পড়ে বিএনপি এখন দিশেহারা পথিকের মতো। তারা পুলিশ ও জনগণকে এখন প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছে।

জনগণকে জিম্মি করে কোনো কর্মসূচি দেয়া যাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ আমাদের শক্তি, তাদের সেবা করাই মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার জনগণের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে। দেশেল প্রতিটি জনপদে এখন উন্নয়ন দৃশ্যমান।’

আগামী দিনের রাজনীতি উন্নয়ন ও সমৃদ্ধি ঘিরে হবে বলে মনে করেন ওবায়দুল কাদের। এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির অপরাজনীতিতে জনগণের আস্থা নেই। তাদেরকে অপপ্রচার ও অপরাজনীতি ছেড়ে ইতিবাচক ধারায় ফিরতে হবে।

আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোকসেদ আলী মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০