Shakil Shah
১৮ এপ্রিল ২০২৩, ৪:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে হারালো নিউজিল্যান্ড

ভোরের দর্পণ ডেস্ক :

টি-টোয়েন্টি তো এমনই হওয়া চাই। যার প্রতিটি পরতে পরতে থাকবে উত্তেজনার পরশ। সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি কিংবা ফ্রাঞ্চাইজি ম্যাচ- সব জায়গাতেই এমন উত্তেজনাকর পরিস্থিতিতে শেষ হচ্ছে ম্যাচগুলো। ভক্ত-দর্শকরাও টিকিটের পয়সা উসুল করে সর্বোচ্চ রস আস্বাদন করে যেন উপভোগ করছেন এই ম্যাচগুলো।

সোমবার রাতেও ঠিক এমন একটি ম্যাচ উপহার দিয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে স্বাগতিক পাকিস্তানকে মাত্র ৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কিউইদের করা মাত্র ১৬৩ রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে ইনিংসের একেবারে শেষ বলে গিয়ে ১৫৯ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যদিও শুরু থেকে পাকিস্তানি ব্যাটাররা ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। রানই করতে পারছিলেন না কিউই বোলারদের সামনে। তবে, মিডল অর্ডারে পাহাড়ের মত দাঁড়িয়ে যান ইফতিখার আহমেদ। মাত্র ২৪ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।

ইফতিখারের এই ইনিংসই পাকিস্তানের সামনে জয়ের সম্ভাবনা তৈরি করলেও পাকিস্তানের জয়ের জন্য যথেষ্ট হয়নি। ৩ বাউন্ডারি এবং ৬টি ছক্কার মার মারেন তিনি। অন্য আর দু’একজন ব্যাটার দাঁড়াতে পারলেই পাকিস্তানের জয় নিশ্চিত হয়ে যেতো।

দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন ফাহিম আশরাফ। ১৭ রান করেন ফাখর জামান, ১৬ রান আসে শাদাব খানের ব্যাট থেকে। ১০ রান করেন সাইম আইয়ুব। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান বাবর আজম আউট হন মাত্র ১ রান করে। মোহাম্মদ রিজওয়ান ৬ রান করে আউট হন। শেষ পর্যন্ত ইনিংসের একেবারে শেষ বলে এসে ১৫৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ৩ উইকেট নেন জিমি নিশাম। ২টি করে উইকেট নেন অ্যাডাম মিলনে এবং রাচিন রবিন্দ্র। ১টি করে উইকেট নেন ম্যাট হেনরি ও ইশ সোধি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ওপেনার এবং অধিনায়ক টম ল্যাথাম ৪৯ বলে খেলেন ৬৪ রানের ইনিংস। ২৬ বলে ৩৩ রান করেন ড্যারিল মিচেল। ১৭ রান করে উইল ইয়ং। ১৬ রানে অপরাজিত ছিলেন মার্ক চাপম্যান। ১০ রান করে আউট হন জিমি নিশাম।

পাকিস্তানি বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রউফ নেন ২টি করে উইকেট। ১ উইকেট নেন শাদাব খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০