Shakil Shah
১৮ মার্চ ২০২৩, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় চিহ্নিত মাদক ব্যবসায়ী আটকের সময় হামলায়, ডিবি পুলিশ সহ আহত ৩

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার পাথরঘাটায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় বরগুনা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যসহ ৩ জনকে কুপিয়ে আহত মাদক ব্যবসায়ীরা । শনিবার দুপুর পৌনে ৩টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।

এঘটনায় অভিযুক্তরা হলো চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকার সৈকত ও আব্দুর রব সহ কয়েকজন স্থানীয় বখাটে। এদের মধ্যে সৈকতের পিতা নাম দেলোয়ার হোসেন।

আহতরা হলো, বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য মো. প্রিন্স (৩০), ডিবি সোর্স রিপন ও সাগর। তাদের মধ্যে রিপনের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম হাওলাদার।

জানা গেছে, শনিবার দুপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী সৈকতকে ধরতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পাথরঘাটা উপজেলার মুন্সিরহাট বাজার এলাকায় জাকারিয়ার চায়ের দোকানের আসেপাশে অবস্থান নেয়। এসময় সৈকত ঐ দোকানেই মাদক বেচাকেনা করছিল। তখন দুজন গোয়েন্দা পুলিশ সৈকতকে ঝাপটে ধরলে আত্মরক্ষার জন্য পকেট থেকে ছুরি বের করে গোয়েন্দা পুলিশ সদস্যদের উপর এলোপাতাড়ি ভাবে আঘাত করে। তখন অন্য সদস্যরা দৈড়ে আসলে সৈকত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

স্থানীয়দের জানা যায়, সৈকতের নেতৃত্বে কিছু কিশোর গ্যাং মাদক ব্যবসায়ের সাথে সরাসরি জড়িত। এদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদক, মারামারি, কিশোরী অপহরণের হুমকি, ইভটিজিং সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সৈকতের ভয়ে তার বিরুদ্ধে কেহ মুখ খুলতে চায়না।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকার জাকারিয়ার চায়ের  দোকানে আসামী আছে কিনা এটা যাচাই করতে গেলে তারা গোয়েন্দা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এঘটনায় জিঙ্গাসাবাদ এর জন্য চায়ের দোকানিকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০