Shakil Shah
১২ অক্টোবর ২০২২, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় স্কুল গেটে তালা, দেয়াল টপকে শিক্ষার্থীদের আসা যাওয়া

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের মাছের খাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেটটি তালা বদ্ধ থাকায় ঝুকি নিয়েই দেয়াল ও লোহার গেট পার হয়ে স্কুলে আসা যাওয়া করে কোমল মতি শিক্ষার্থীরা। বুধবার বিকেল চারটায় সরেজমিন গিয়ে এমন দৃশ্য দেখে যায়।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, রবিবার থেকে তারা এভাবেই দেয়াল ও গেট টপকে স্কুলে আসা যাওয়া করছে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া জানান, স্কুলের গেটটি তালা বদ্ধ থাকায় এভাবেই এসে ক্লাস করছেন তারা।

স্থানীয় গোলাম কিবরিয়া জানান, এলাকার কিছু বখাটে তালার মধ্যে সুপার গ্লু ডুকিয়ে দেয়ায় শিক্ষার্থীদের এমন ভোগান্তিতে পড়তে হচ্ছে। বখাটেরা প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে মুখ খুলতে চাননি তিনি।

মাছের খাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিপা হালদার জানান, আমাদের স্কুলে কোন চতুর্থ শ্রেণীর কর্মচারী নেই। আমাদেরই স্কুল নিরাপত্তার জন্য সবকিছু করতে হয়। স্কুল ছুটির পর এখানে বিভিন্ন ধরনের অপকর্ম হওয়ার আলামত পাওয়া যায়। এজন্য প্রতিদিন স্কুল ছুটির পর গেটে তালা বদ্ধ করে বাড়িতে চলে যাই।

স্কুলের প্রধান শিক্ষিকা সেলিনা খানম জানান, এর আগেও কয়েকবার স্কুলের নিরাপত্তা প্রাচীর ও গেট ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। এলাকার কিছু বখাটে মাদকসেবীরা প্রায়ই এমন ঘটনা ঘটায়। এনিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান সেলিনা খানম।

এবিষয়ে পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা টি এম শাহ্ আলম জানান, স্কুলের আসপাশের কিছু বখাটে বিরুদ্ধে শিক্ষকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। এবিষয়ে অতিশীঘ্রই সমস্যা সমাধানের ব্যবস্থা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০