Online Desk
১৩ এপ্রিল ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাহাড় কণ্যা বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব

পাহাড় কণ্যা বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব

বান্দরবান প্রতিনিধি : বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় শহরের রাজার মাঠ থেকে শোভাযাত্রাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী।

শোভাযাত্রায় চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাক, ম্রো, খিয়াং, খুমি ও বমসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। বর্ণিল সাজসজ্জা ও গানের তালে তালে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।
বান্দরবান জেলা উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ উৎসব চলবে ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত। চারদিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে শোভাযাত্রা, বয়োজ্যেষ্ঠদের পূজা, বুদ্ধস্নান, পিঠা উৎসব, ঐতিহ্যবাহী খেলাধুলা, তৈলাক্ত বাঁশে চড়া, মৈত্রী পানি বর্ষণ (জলকেলি) এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

শোভাযাত্রায় অংশ নেওয়া মা এ সা মারমা বলেন, “আমরা প্রতিবছর এই দিনের জন্য অপেক্ষা করি। সাংগ্রাই মানেই আনন্দ আর মিলবন্ধন। আজ একসঙ্গে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে।”

অন্য অংশগ্রহণকারী রিমকি চাকমা বলেন, “বান্দরবানে বাঙালিসহ ১২টি জাতিগোষ্ঠীর বসবাস। এই জেলার মতো বৈচিত্র্য অন্য কোথাও নেই। আজকের শোভাযাত্রা সেই সম্প্রীতিরই প্রতিফলন।”

উৎসব উদযাপন কমিটির সভাপতি চথুইপ্রু বলেন, শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়েছে। আগামী দিনগুলোতে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠী এ উৎসব নিজ নিজ নামে উদযাপন করে থাকে। মারমারা ‘সাংগ্রাই’, চাকমারা ‘বিজু’, ত্রিপুরারা ‘বৈসু’, তঞ্চঙ্গ্যারা ‘বিষু’ এবং ম্রোরা ‘চাংক্রান’ নামে উৎসবটি পালন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০