Online Desk
৪ মে ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের আগের পোশাক ফিরিয়ে আনার পরিকল্পনা আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের আগের পোশাক ফিরিয়ে আনার পরিকল্পনা আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের বর্তমান পোশাক মানানসই নয়। তাই আগের পোশাক ফিরিয়ে আনার পরিকল্পনা আছে সরকারের।

আজ সোমবার (৪ মে) বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বর্তমান পোশাক মানানসই নয়। তাই আগের পোশাক ফিরিয়ে আনার পরিকল্পনা আছে সরকারের। পুলিশকে যাতে ঐতিহ্যবাহী পোশাক দেওয়া যায় এ বিবেচনা করা হয়েছে।

সেই হিসেবে মেট্রোতে আগের শার্ট পেস্ট কালার, আর সারা দেশে শার্ট ব্লু কালার ও সবার প্যান্ট হবে খাকি কালার। মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আইনি বিষয়গুলো দেখার সুযোগ না পাওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। জনগণের ম্যানডেট নিয়ে আসা বিএনপি সরকার সেই বিষয়ে কাজ করছে।

সভায় রোহিঙ্গা ক্যাম্পে ব্যবস্থাপনার আলোকে ভেতরে বাইরে অপরাধগুলো যৌথ মনিটরিং কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যৌথ অভিযান পরিচালনা করা হবে। শীর্ষ সন্ত্রাসী যারা ছাড়া পেয়েছে তাদের আইনিভাবে অভিযোগ না থাকলে আটক করা যায় না জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টের পর অনেকে জামিন পেয়েছে, এটি আদালতের বিষয়।

শীর্ষ সন্ত্রাসী বা চিহ্নিত অপরাধী যেই হোক, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ। তিনি বলেন, মাদক কারবার একদিনে এতটা হয়নি। আমরা অভিযান পরিচালনা করছি ১ মে থেকে। ব্যবহারকারী মূল নয়, যারা ব্যবসায়ী তাদের ধরার চেষ্টা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১০

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১২

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৩

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৪

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৫

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৬

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৭

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

১৮

ধনবাড়ীতে নবাগত সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ’র যোগদান

১৯

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

২০