Shakil Shah
৭ ডিসেম্বর ২০২২, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের ওপর বিএনপি হামলা চালিয়েছে : ওবায়দুল কাদের

ভোরের দর্পণ ডেস্ক :

পুলিশের ওপর বিএনপি হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নয়াপল্টন নিয়ে বাড়াবাড়ি করছে কেন সেটা আমরা জানি। নয়াপল্টনের অফিসে গিয়ে নাকি আশ্রয় নেবে। তারা আগুন নিয়ে রাস্তায় নামবে। একটু আগে খবর পেলাম তারা অফিসের সামনে ১০ তারিখ আসতে না আসতে পুলিশের ওপর হামলা চালিয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন।

দেশবাসী নিরবচ্ছিন্নভাবে ফুটবল বিশ্বকাপ দেখতে পাচ্ছে বলে জানিয়ে কাদের বলেন, বিএনপি আমলে কত ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে। বাংলাদেশ শতভাগ বিদ্যুতের দেশ। আজকে কিছু সময় লোডশেডিং হচ্ছে কিন্তু ভবিষ্যতে থাকবে না।

কাদের বলেন, ফুটবলের মাঠে খেলা হচ্ছে। রাজনীতির মাঠেও খেলা হবে। নির্বাচনে খেলা হবে। তৈরি আছেন কক্সবাজার? আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে।

কক্সবাজারবাসীর উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, অঁনেরা ক্যান আঁছো? (আপনারা কেমন আছেন) গম আঁছুন না (ভালো আছেন না)।

জানুয়ারি মাসে চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়ে ওবায়দুল কাদের। তিনি বলেন, চট্টগ্রামেও মেট্রোরেল আসবে।

বিএনপিকে মহাসচিবকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব বাড়াবাড়ি করবেন না। লাফালাফি করবেন না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মরে গেছে। এটাকে আর জীবিত করার দরকার কি? তিনি তত্ত্বাবধায়ক বলে চিৎকার করেছেন কিন্তু কোন লাভ হবে না।

বিএনপিকে বিশ্বাস না করার জন্য কক্সবাজারের মানুষদের প্রতি অনুরোধ করেন ওবায়দুল কাদের। বলেন, হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমানকে বিশ্বাস করবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০