১০ মে ২০২০, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের কল্যাণে ১০ লাখ রুপি দিলেন কোহলি-আনুশকা

করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকেই তৎপর ভূমিকায় দেখা যাচ্ছে প্রায় সব দেশের ক্রিকেটারদের। কেউ কেউ স্বশরীরে সাহায্য পৌঁছে দিচ্ছেন অসহায়ের দুয়ারে, আবার কেউ কেউ অর্থ সাহায্য দিচ্ছেন নিজের সাধ্যমতো।

এ তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও। এসব মহৎ কাজেও তার সঙ্গে রয়েছে জীবনসঙ্গিনী আনুশকা শর্মা। দুজন মিলে এবার এগিয়ে এসেছেন করোনা যুদ্ধে সামনের সারিতে লড়তে থাকা পুলিশদের কল্যাণে।
শনিবার মুম্বাই পুলিশ কমিশনার পরম বীর সিং জানিয়েছেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে কোহলি ও আনুশকা উভয়ে পাঁচ লাখ করে মোট ১০ লাখ রুপি দান করেছেন পুলিশ কল্যাণ তহবিলে।

দুর্যোগপূর্ণ সময়ে এত বড় সাহায্যের জন্য কোহলি-আনুশকাকে ধন্যবাদ জানিয়েছে মুম্বাই পুলিশও। এক টুইট বার্তায় তারা লিখেছে, ‘মুম্বাই পুলিশ সদস্যদের কল্যাণের জন্য ৫ লাখ করে অনুদান দেয়ায় কোহলি ও আনুশকাকে ধন্যবাদ। আপনাদের এই অবদান করোনাযুদ্ধের সম্মুখযোদ্ধাদের নিরাপদ রাখবে।’

এখনও পর্যন্ত ভারতের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৬৩ হাজার এবং মারা গেছেন ২১০৯ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ২০ হাজার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০