
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামার আগে তামিমের রান ছিল ১৩ হাজার ৯৯৮ রান নিয়ে। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ইসুরু উদানাকে বাউন্ডারি হাঁকিয়ে এই রেকর্ডে নাম লেখান তামিম।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলে ৩৫৬ ম্যাচ খেলেছেন তামিম। ৬৪ টেস্টে ১২৩ ইনিংসে ৪ হাজার ৭৮৮ রান করেছেন। টেস্ট ক্রিকেটে তার হাফসেঞ্চুরি সংখ্যা ৩১টি। এ ছাড়া সেঞ্চুরি আছে ৯টি।
ওয়ানডে ম্যাচ খেলেছেন ২১৪টি। রান করেছেন ৭ হাজার ৪৫২। ওয়ানডেতে তার ৫০টি হাফ সেঞ্চুরি রয়েছে। পাশাপাশি ১৩টি সেঞ্চুরি রয়েছে। অন্যদিকে টি-টোয়েন্টি খেলেছেন ৭৮টি। যেখানে তার রান সংখ্যা ১ হাজার ৭৫৮ রান। টি-টোয়েন্টিতে তার সেঞ্চুরি ১টি এবং হাফ সেঞ্চুরির সংখ্যা ৭টি।