Online Desk
৯ মার্চ ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের ইফতার মাহফিল

বকশীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের ইফতার মাহফিল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) ১৮ রমজান উপলক্ষে পৌর শহরের কাঠগোলাপ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই। সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল ইসলাম, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, এনসিপি সমন্বয়ক মোসাদ্দেকুর রহমান মানিক।

সংগঠনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী খোকনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সভাপতি আবু হায়াত মুস্তাইন বিল্লাহ রনি।

বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বকশীগঞ্জ উপজেলায় বেসরকারি স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সাধারণ মানুষের কাছে সঠিক ও সুলভ চিকিৎসা সেবা পৌঁছে দিতে ক্লিনিক মালিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং পরে আমন্ত্রিত অতিথিরা ইফতারে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

দেশে কোনোভাবেই ‘মব কালচার’ চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

ধুনটে ককটেল হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

‘তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত করা হবে’

বাগেরহাটে পিএফজি ও ওয়াইপিএজি’র বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে সেনাবাহিনীর সহযোগিতায় দেওয়া হচ্ছে জ্বালানী তেল, তবে সংকট এখনো কাটেনি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সাভারে সংখ্যালঘু পরিবারকে প্রাণনাশের হুমকি

১০

৪২ লক্ষ টাকা দাবির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন

১১

ভেজা শরীরে মোবাইল চার্জ, মুহূর্তেই নিভে গেল সিফাতের জীবন

১২

ফুলবাড়ীর পেট্র্রোল পাম্প গুলোতে প্রশাসনের অভিযান

১৩

ধুনটে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করলেন পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ

১৪

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকদের ফটক সভা

১৫

ধুনটে নবাগত ইউএনওকে ফুলেল সংবর্ধনা

১৬

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে: শিশির মনির

১৮

ইরানের খার্গ দ্বীপ দখল করলেও তেল পাবেন না ট্রাম্প

১৯

হাম মোকাবিলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ, আসছে টিকা : স্বাস্থ্যমন্ত্রী

২০