Ibrahim Atiullah Anik
১ নভেম্বর ২০২৫, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে স্প্যানিশ ব্র্যান্ড সিমনের আনুষ্ঠানিক যাত্রা আকিজ ভেঞ্চারের উদ্যোগে

বাংলাদেশে স্প্যানিশ ব্র্যান্ড সিমনের আনুষ্ঠানিক যাত্রা আকিজ ভেঞ্চারের উদ্যোগে

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিশ্বখ্যাত স্প্যানিশ ব্র্যান্ড সিমন, যা ১৯১৬ সাল থেকে সুইচ, সকেট, লাইটিং এবং স্মার্ট হোম সলিউশন তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

দেশে ব্র্যান্ডটির কার্যক্রম শুরু হয়েছে আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড ও স্পেনের সিমন গ্রুপের যৌথ উদ্যোগে। এই উপলক্ষে ৩০ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠান। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত সিমন বর্তমানে বিশ্বের ৯০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। উন্নতমানের ইলেকট্রিক্যাল পণ্যের জন্য সুপরিচিত এই ব্র্যান্ড এবার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তাদের আধুনিক প্রযুক্তিনির্ভর সুইচ, সকেট, লাইটিং ও স্মার্ট হোম সলিউশন সিরিজ। 

আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান এস কে শামীম উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,  “সিমনের ১০৯ বছরের অভিজ্ঞতা ও উদ্ভাবন এখন বাংলাদেশের মানুষের নাগালে। আমরা বিশ্বাস করি, এটি নিরাপদ, আধুনিক ও প্রিমিয়াম ইলেকট্রিক্যাল সলিউশন নিশ্চিত করবে। ইউরোপীয় স্মার্ট প্রযুক্তি ও সর্বোচ্চ সেফটি স্ট্যান্ডার্ডের মাধ্যমে দেশের ইলেকট্রিক্যাল খাতে আমরা নতুন মানদণ্ড তৈরি করতে চাই।”   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমন গ্রুপের স্ট্র্যাটেজি ডিরেক্টর মি. কিম, সিমন এপ্যাকের বিজনেস ডিরেক্টর মি. ডেরেক দাই, আকিজ ভেঞ্চার গ্রুপ ও সিমনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিনিধিরা। 

গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে উন্মোচন করা হয় সিমনের প্রিমিয়াম সুইচ, সকেট ও স্মার্ট হোম সলিউশন সিরিজ, যা বাংলাদেশের ভোক্তাদের স্মার্ট ও আধুনিক জীবনধারায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১১

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১২

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৩

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৪

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৫

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৬

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

১৭

ধনবাড়ীতে নবাগত সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ’র যোগদান

১৮

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

১৯

এনসিসি ব্যাংকে নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

২০