Online Desk
১১ মার্চ ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বাগেরহাট জেলা শাখার আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী কার্যক্রমে নতুন গতি এসেছে। আগামী ২৮ মার্চ ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে “ছাতা” প্রতীক নিয়ে একটি পূর্ণাঙ্গ প্যানেলের ঘোষণা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোল্লা নজরুল ইসলাম।

ঘোষিত প্যানেলে মোট ১৭টি পদের প্রার্থী রাখা হয়েছে। এতে চেয়ারম্যান পদে রয়েছেন মোঃ হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোল্লা নজরুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন শেখ আব্দুল মান্নান ও তালুকদার একেএম ওমর ফারুখ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন সৈয়দ বোরহান হোসেন।

এছাড়া কোষাধ্যক্ষ পদে এবিএম আনসার উদ্দিন এবং যুগ্ম কোষাধ্যক্ষ পদে শেখ আবদুর রউফ প্রার্থী হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে প্যানেলে রয়েছেন দেলদার মোঃ শহিদ হোসেন, শেখ ইউছুফ আলী, মোঃ শাহজাহান তরফদার, মোঃ আবুল কালাম গাজী, ভবরঞ্জন শাহা, ফরিদা ইয়াসমিন, তালুকদার রোকা মিয়া, আনোয়ারা খাতুন, খান এনামুল কবির এবং মোঃ হুমায়ুন কবির।

প্যানেল পরিচিতি অনুষ্ঠানে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোল্লা নজরুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে বিজয়ী হলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সমিতির কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করতে আমাদের প্যানেল কাজ করবে এবং তাদের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার থাকবে।

তিনি আরও জানান, তাদের প্যানেল নির্বাচনের জন্য ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এসব ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

প্যানেলের নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সমর্থন ও সহযোগিতায় আগামী নির্বাচনে তাদের প্যানেল বিজয়ী হবে ইনশাআল্লাহ। তারা সকল সদস্যের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোমারে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক’’ কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত, আহত ২

ভোলায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নুরজাহান বেগম বিউটি

“গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ”

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

পটুয়াখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ল্যাপটব চুরি

১০

ধনবাড়ীতে বিনামূল্যে ভিজিএফের চাল পেয়ে খুশি দরিদ্ররা

১১

ধনবাড়ীতে প্রশাসনের তেলের পাম্পে ঝটিকা অভিযান

১২

ধনবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

নালিতাবাড়ী সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৪

ঈদের আনন্দ ভাগাভাগি: বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উপহার বিতরণ

১৫

হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিনাজপুর চেম্বারের

১৬

নাগেশ্বরীতে হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল, ল্যাট্টিন ও টিন বিতরণ

১৭

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি

১৮

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

১৯

খতমে তারাবী সম্পন্ন করা দুই হাফেজকে সম্মাননা দিলো মসজিদ কমিটি

২০