Shakil Shah
৩০ অগাস্ট ২০২৩, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবর-ইফতিখারের সেঞ্চুরিতে পাকিস্তানের রানের পাহাড়

নেপালের বিপক্ষে প্রথম ২৮ ওভারে ১২৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছিল পাকিস্তান। বাবর আজম ও ইফতিখার আহমেদের জোড়া সেঞ্চুরিতে শেষ ২২ ওভারে দলটি তোলে ২১৭ রান। পঞ্চম উইকেটে দুজনে গড়েন ২১৪ রানের জুটি। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪২ রানের বিশাল সংগ্রহ তোলে দলটি।

তিনে নেমে ১৩১ বলে ১৫১ রান করে আউট হন বাবর। ১৪ চার ও ৪ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। ছয়ে নামা ইফতিখার ছিলেন আরও আগ্রাসী। স্ট্রাইকরেট দেড়শর ওপরে রেখে তিনি অপরাজিত থাকেন ১০৯ রানে। তার ৭১ বলের ইনিংসটি সাজানো ছিল ১১ চার ও ৪ ছক্কায়।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় স্বাগতিক পাকিস্তান। দলীয় ২১ রানের মাথায় করন কেসির বলে ফেরেন ফখর (১৪)। তার চার রানের মাথায় রান আউটে কাটা পড়েন ইমাম। তৃতীয় উইকেটে রিজওয়ানকে নিয়ে পাকিস্তানকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন বাবর। তবে দলীয় ১১১ রানে আবরও সেই রান আউট দুর্ভাগ্যে ফেরেন রিজওয়ান। বেশিক্ষণ টিকতে পারেননি আগা সালমানও। ১২৪ রানের মাথায় সন্দ্বীপ লামিচানের বলে আউট হন তিনি।

৪ উইকেট হারানো পাকিস্তানের রানের গতি যখন স্লথ, তখনই ঘুরে দাঁড়ায় বাবর-ইফতিখার জুটি। এই দুজন নিজেদের প্রথম ৫০ রানের জুটি গড়েন মাত্র ৩৯ বলে। দলীয় ২০০ রান পূরণ হয় ২২৮ বলে। এরপর যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তারা। পরের ৫০ রান আসে মাত্র ২৪ বলে। এরই মধ্যে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি করেন ১ নম্বর র‌্যাঙ্কিংয়ের বাবর। ৪৭তম ওভারে পাকিস্তান তাদের ৩০০ রান পূর্ণ করে। শেষ ৩ ওভারে ৪২ রান করলে পাকিস্তানের মোট রান দাঁড়ায় ৩৪২। ইফতিখার সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৬৭ বলে।

নেপালের বোলারদের মধ্যে  ২টি উইকেট পান সোমপাল কামি। ১টি করে উইকেট পান করন কেসি ও সন্দীপ লামিচানে। তবে কোনো উইকেট না পেলেও বেধরক মার খাওয়ার দিনে ১০ ওভার বল করে মাত্র ৪৮ রান দেন ললিত রাজবংশী।

বিশ্বকাপের এটি ‘এ’ গ্রুপের ম্যাচ। ৬ দলের টুর্নামেন্টে দুই ভাগ হয়ে খেলা হচ্ছে। গ্রুপের অন্য দলটি ভারত। এই গ্রুপের শীর্ষ ২টি দল খেলবে সেমিফাইনালে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০