Shakil Shah
১৫ জানুয়ারী ২০২৩, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ও সমমনাদের দেশব্যাপী বিক্ষোভ কাল

ভোরের দর্পণ ডেস্ক :

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলন করছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। এরই অংশ হিসেবে আগামীকাল সোমবার সারাদেশের মহানগর ও উপজেলায় সমাবেশ ও মিছিল করবে তারা। ওই দিন ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) বরাবর চিঠিও দিয়েছে দলটি।

গত ১১ জানুয়ারি ঢাকার নয়াপল্টনের গণঅবস্থান কর্মসূচি থেকে ১০ দফা এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। একই কর্মসূচি ঘোষণা দিয়েছে সাত দলের গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১২ দলের জাতীয়তাবাদী সমমনা জোট, চারদলীয় বাম গণতান্ত্রিক ঐক্য, এলডিপি ও গণফোরাম।

 

 

কর্মসূচি নেই জামায়াতের: যুগপৎ আন্দোলনে থাকা সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল একযোগে কর্মসূচি পালন করলেও জামায়াতে ইসলামী কোনো কর্মসূচি ঘোষণা করেনি।

জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক: শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ১২ দলের জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে অন্যান্য শরিক নেতারা উপস্থিত ছিলেন।

বাম গণতান্ত্রিক ঐক্যের সাক্ষাৎ: দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করেন যুগপৎ আন্দোলনে থাকা চারদলীয় জোট বাম গণতান্ত্রিক ঐক্যের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০