Shakil Shah
১৫ নভেম্বর ২০২২, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ১২০ টাকায় লোক ভাড়া করে মহাসমাবেশ করছে: আমু

ভোরের দর্পণ ডেস্কঃ

বিএনপি ১২০ টাকা দিয়ে লোক ভাড়া করে এনে মহাসমাবেশ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। আজ মঙ্গলবার বেলা ১২টায় ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, ‘পেট্রোল বোমা মেরে আন্দোলনে সফল হওয়া যায় না। বিএনপি এখন ১২০ টাকা দিয়ে বাইরের লোক ভাড়া করে মহাসমাবেশ করছে। মহাসমাবেশ করে যদি কেউ মনে করে আওয়ামী লীগ কচুপাতার ওপর পানির মতো একটি সংগঠন, সেটা ভুল। তারা মানুষ হত্যা করে আন্দোলন করেছে আজ আবার মনুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে আন্দোলন করতে চাইছে। সেটা কখনই সফল হবে না।’

আমির হোসেন আমু বলেন, ‘বিএনপি যে সমস্ত দেশের দূতাবাসে গিয়ে ধরণা দেয়, সেই সমস্ত দেশে যেভাবে নির্বাচন হয় সেই নিয়ম মেনেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনেই এই দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধে বক্তব্য দেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লা পনির।

দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠান মিলিয়ে মোট ৮০টি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোতে ডিজিটাল সেবাসমূহ, পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। আইসিটি বিভাগের সহযোগিতায় ঝালকাঠি জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০