Online Desk
২২ জানুয়ারী ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয়ী হলে ১৫ দফা ইশতেহার বাস্তবায়নের ঘোষণা রশিদুজ্জামান মিল্লাতের

বিজয়ী হলে ১৫ দফা ইশতেহার বাস্তবায়নের ঘোষণা রশিদুজ্জামান মিল্লাতের

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত বকশীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় দেওয়ানগঞ্জের নিজ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে তাঁর ১৫ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

মতবিনিময় সভায় মিল্লাত তাঁর ২০০১-২০০৬ মেয়াদের উন্নয়ন চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “পোল্লাকান্দি ব্রিজ নির্মাণ, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর যে কাজ আমি শুরু করেছিলাম, এবার সুযোগ পেলে সেগুলোকে একটি আধুনিক ও টেকসই মডেলে রূপান্তর করব।”

তিনি আরও উল্লেখ করেন যে, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে এই অঞ্চলকে একটি উন্নত জনপদে পরিণত করাই তাঁর মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক নেতারা উপস্থিত থেকে এলাকার বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং জনস্বার্থে সেগুলো সমাধানের দাবি জানান। সাংবাদিকদের বক্তব্যের প্রেক্ষিতে রশিদুজ্জামান মিল্লাত বলেন, “আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনে বিজয়ী হলে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা নিয়ে আমি এলাকার উন্নয়নে কাজ করব।”

তিনি আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে এলাকার সেবা করার সুযোগ প্রদানের জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন: বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক,জাহিদুল ইসলাম প্রিন্স,সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।

এছাড়াও বকশীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

মাদারীপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাদারীপুরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের বসতবাড়িতে আগুন

কাহালুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান

বিজয়নগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

মোরেলগঞ্জে_ শরনখোলা বিএনপি সংসদ সদস্য প্রার্থী সোমনাথদে বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

দিনাজপুরে দক্ষিন এশিয়ার সর্বৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

১০

উলিপুরে জমিতে পড়ে থাকা আলুর খরচ উঠাতে হিমশিম কৃষকের

১১

১৩৩ অধ্যাদেশের বিষয়ে সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ের কথা বললেন আইনমন্ত্রী

১২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দম্পতি

১৩

বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯

১৪

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

১৫

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্দা পেয়েছি

১৬

রাষ্ট্রায়ত্ত দুই জ্বালানি কোম্পানিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

১৭

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন : ইইউ প্রেসিডেন্ট

১৮

আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৯

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ

২০