Ibrahim Atiullah Anik
২৪ ডিসেম্বর ২০২৫, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের অরুণাচলকে নিজেদের সঙ্গে যুক্ত করতে চায় চীন

ভারতের অরুণাচলকে নিজেদের সঙ্গে যুক্ত করতে চায় চীন
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সম্প্রতি বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, চীন ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের সঙ্গে যুক্ত করতে চায়। এই আকাঙ্খাকে চীনা নেতাদের ‘মূল লক্ষ্য’ হিসেবে অভিহিত করেছে তারা।

অরুণাচল ছাড়াও তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অংশে নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করতে চায় বেইজিং। তাদের লক্ষ্য হলো ২০৪৯ সালের মধ্যে ‘চীনা জাতির মহান পুনর্জাগরণ’ অর্জন করা। আর এই মহান পুনর্জাগরণের মধ্যে ভারতের অরুণাচল, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মহান পুনর্জাগরণের ক্ষেত্রে তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করা একটি ‘স্বাভাবিক প্রয়োজনীয়তা’ মনে করে চীন।

নতুন লক্ষ্য অনুযায়ী, পুনর্জাগরণকৃত চীন বিশ্বব্যাপী উঁচুস্তরে কাজ করবে এবং এমন একটি সেনাবাহিনী তৈরি করবে, যারা যে কোনো অভিযানে লড়াই করা ও জিততে পারবে। একইসঙ্গে ভৌগলিক অখণ্ডতা, নিরাপত্তা ও উন্নয়নমূলক স্বার্থ রক্ষা করবে।

এছাড়া প্রতিবেদনে পাকিস্তান ও চীনের সম্পর্কও গুরুত্ব পেয়েছে। এতে বলা হয়েছে, ইসলামাবাদের সঙ্গে সামরিক সম্পর্ক গভীর করছে বেইজিং। তারা যৌথভাবে জেএফ-১৭ যুদ্ধবিমান তৈরি করছে। অপরদিকে পাকিস্তানই চীনের একমাত্র ক্রেতা যারা জে-১০ যুদ্ধবিমান কিনতে পারছে।

পাকিস্তানের পাশাপাশি আর কিছু দেশকে চীন ড্রোনসহ অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরমধ্যে ৩ বিলিয়ন ডলারে পাকিস্তানের কাছে আটটি ইউয়ান-ক্লাস সাবমেরিন বিক্রির কথা বলা হয়েছে।

এর পাশাপাশি চীনের লিবারেশন আর্মি পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপনের কথাও ভাবছে বলে বলা হয়েছে প্রতিবেদনে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোমারে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক’’ কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত, আহত ২

ভোলায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নুরজাহান বেগম বিউটি

“গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ”

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

পটুয়াখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ল্যাপটব চুরি

১০

ধনবাড়ীতে বিনামূল্যে ভিজিএফের চাল পেয়ে খুশি দরিদ্ররা

১১

ধনবাড়ীতে প্রশাসনের তেলের পাম্পে ঝটিকা অভিযান

১২

ধনবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

নালিতাবাড়ী সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৪

ঈদের আনন্দ ভাগাভাগি: বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উপহার বিতরণ

১৫

হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিনাজপুর চেম্বারের

১৬

নাগেশ্বরীতে হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল, ল্যাট্টিন ও টিন বিতরণ

১৭

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি

১৮

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

১৯

খতমে তারাবী সম্পন্ন করা দুই হাফেজকে সম্মাননা দিলো মসজিদ কমিটি

২০