Shakil Shah
৯ জানুয়ারী ২০২৩, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভুল বোঝাবুঝির জন্য স্যাংশন দিয়েছিল যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভোরের দর্পণ ডেস্ক :

কিছু ভুল বোঝাবুঝির জন্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা এ বিষয়ে আলোচনা করছি। আগামীতে তাদের (যুক্তরাষ্ট্রের) যেসব প্রতিনিধি বাংলাদেশে আসবেন তাদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হবে। তখন র‌্যাবের বিষয়ে তাদের সঙ্গে আমাদের বোঝাপড়াটা পরিষ্কার হবে।

তিনি বলেন, সর্বশেষ নারায়ণগঞ্জে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘সিটি শাহীন’ নিহত হওয়ার ঘটনায় আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, এটা তদন্ত করার জন্য। তারা সুনির্দিষ্ট নিয়ম মেনে এর তদন্ত করেছে এবং সেই তদন্ত প্রতিদেনের বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। যুক্তরাষ্ট্র সেটা ভালোভাবেই গ্রহণ করেছে।

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরও স্যাংশন আসছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, ‘নট এট অল’।

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওয়াশিংটন ডিসিতে আমাদের দূত এরইমধ্যে সে দেশে সিংশ্লিষ্টদের কাছে এ বিষয়টি উত্থাপন করেছেন। এরপর যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে, এ ঘটনায় ন্যায়বিচার হবে। এ ছাড়া যে পুলিশ কর্মকর্তার গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে আমরা জেনেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০