Bhorer Darpan
১২ অক্টোবর ২০২৫, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনোহরদীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট

মনোহরদীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট

নরসিংদীর মনোহরদীতে প্রবাস ফেরত এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে । শনিবার রাতে লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামে আলম মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

মনোহরদী থানায় লিখিত অভিযোগে আলম মিয়া জানান, তিনি প্রায় ২০ বছর সিঙ্গাপুর প্রবাসে ছিলেন। পরবর্তীতে দেশে এসে রিক্রুটিং এজেন্সীর ব্যবসা শুরু করেন। ব্যবসার সুবাদে তিনি স্বপরিবারে ঢাকায় বসবাস করেন।

গত বৃহস্পতিবার বাড়িতে এসে শুক্রবার সন্ধায় নিজ বসত বাড়ি তালাবদ্ধ করে পরিবার নিয়ে ঢাকায় চলে যান। রবিবার সকালে আলমের ভাবি মিনারা বেগম মোবাইল ফোনে বাড়িতে চুরির হওয়ার ঘটনা জানায়। তাৎক্ষণিকভাবে তিনি বাড়িতে ফিরে গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে ভিতরে প্রবেশ করেন।

তিনি জানান, তারা ঘরের তিনটি কক্ষের দরজা, জানালা, আলমারি, শোকেসসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে ঘরে থাকা বিভিন্ন ইলেকট্রনিক্স মালামাল এবং আলমিরার ড্রয়ারে রাখা ২৪/২৫ ভরি ওজনের স্বর্ণালংকার এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

শুক্রবার থেকে রবিবার রাতের মধ্যে যেকোন সময়ে অজ্ঞাত চোরেরা বাড়ির গেটের তালা ভেঙে মালামাল চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে রবিবার সকালে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দুলাল আকন্দ বলেন, চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০