Bhorer Darpan
১৩ অক্টোবর ২০২৫, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাত্র ১৪ বছরেই রঞ্জি ট্রফিতে সহঅধিনায়ক বৈভব সূর্যবংশী

মাত্র ১৪ বছরেই রঞ্জি ট্রফিতে সহঅধিনায়ক বৈভব সূর্যবংশী

মাত্র ১৪ বছর বয়সেই ভারতের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির ক্রিকেট আসর রঞ্জি ট্রফিতে সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিবুল গনি। বৈভব এর আগে মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে দলে সুযোগ পেয়ে রেকর্ড গড়েছিলেন। পরে ১৪ বছর ৩২ দিন বয়সে সেঞ্চুরি করে আবারও আলোচনায় আসেন তিনি। এবার নেতৃত্বের ভূমিকায় উঠে এসেছেন দেশের ঘরোয়া ক্রিকেটে।

রঞ্জি ট্রফির প্রথম দুই রাউন্ডে সহঅধিনায়কের দায়িত্ব পালন করবেন বৈভব। বুধবার থেকে শুরু হতে যাওয়া আসরের উদ্বোধনী ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে মাঠে নামবে বিহার। এরপর ২৫ অক্টোবর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ মনিপুর। সহঅধিনায়ক হিসেবে অধিনায়ক অনুপস্থিত থাকলে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগও পাবেন এই কিশোর তারকা। গত কয়েক মাসে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন বৈভব সূর্যবংশী। তার আক্রমণাত্মক ব্যাটিং ইতিমধ্যেই ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে ৭৮ বলে ১৪৩ রানের ইনিংস খেলে যুব ওয়ানডে ইতিহাসে দ্রুততম শতরানের রেকর্ড গড়েন তিনি। পুরো সিরিজে পাঁচ ম্যাচে করেন ৩৫৫ রান, স্ট্রাইক রেট ১৭৪। তার মানসিক দৃঢ়তা ও ধারাবাহিক পারফরম্যান্স দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বৈভবকে ভারতের আরও শক্তিশালী প্রথম শ্রেণির কাঠামোর সঙ্গে যুক্ত করা উচিত। শোনা যাচ্ছে, কয়েকটি রাজ্য দল তাকে দলে ভেড়াতে আগ্রহী। তবে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা যেকোনো মূল্যে তরুণ এই প্রতিভাকে নিজেদের দলে রাখতে চায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০