Online Desk
১২ মার্চ ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে। বুধবার উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুড়িহাটি গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বুড়িহাটি গ্রামের কাচ্ছেদের ছেলে রাতিনসহ চারজনকে আসামি করে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত অন্যরা হলেন, রাজেদা বেগম, সোহাগ ও কেয়ামত মুন্সী।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বুড়িহাটি উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়। পড়া শেষে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে কেয়ামত মুন্সীর হুকুমে রাতিন ও সোহাগসহ কয়েকজন সংশ্লিষ্ট ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান। বিষয়টি জানার পর ছাত্রীর মা মেয়েকে ফেরত পেতে রাতিনের পরিবারের কাছে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন।

অপহৃত ছাত্রীর মা জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। দশম শ্রেণিতে পড়ুয়া ছেলে ও নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে তিনি বাড়িতে থাকেন। মাঝে মধ্যে বখাটে রাতিন ও তার বন্ধুরা রাস্তায় মেয়েকে উত্ত্যক্ত করতেন।

এই বিষয়ে রাতিনের পরিবারের কাছে নালিশ দিলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এখন তিনি মেয়ের উদ্ধার ও বখাটে রাতিনের শাস্তি দাবি করেছেন।

এই বিষয়ে অভিযুক্ত রাতিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

এব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, “ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১০

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১১

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১২

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৩

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৪

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৫

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৬

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৭

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৮

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

১৯

শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০