Online Desk
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধ মধ্যপ্রাচ্যে, ঢাকায় বিমানবন্দরে হাজারো যাত্রী ভোগান্তিতে

যুদ্ধ মধ্যপ্রাচ্যে, ঢাকায় বিমানবন্দরে হাজারো যাত্রী ভোগান্তিতে

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব পড়েছে বাংলাদেশেও। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফলে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট ছেড়ে যাচ্ছে না। একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে বোর্ডিং পাস ইস্যু ও ইমিগ্রেশন কার্যক্রম।

বিমানবন্দর সূত্র জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। ইরানে ইসরায়েলের হামলাকে ঘিরে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় সংস্থা জানিয়েছে, দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে তাদের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকবে। এসব রুটের নির্ধারিত যাত্রীদের বিমানবন্দরে না এসে সংশ্লিষ্ট এয়ারলাইনস অফিস বা কল সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এদিকে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় সংশ্লিষ্ট রুটের একাধিক বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব বা পুনর্নির্ধারণ করা হয়েছে। এ পরিস্থিতিতে যাত্রীদের এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে আগাম তথ্য জানাতে এয়ারলাইনসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যাত্রী নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মধ্যপ্রাচ্যের আকাশে অনিশ্চয়তার ছায়া না কাটলে ঢাকার ফ্লাইট সূচিতে এই স্থগিতাদেশ আরো কিছু সময় বহাল থাকতে পারে—এমন আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা।

যাত্রীদের সর্বশেষ তথ্য জেনে ভ্রমণ পরিকল্পনা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০