Shakil Shah
২২ জানুয়ারী ২০২১, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী হাসপাতাল থেকে নবজাতক চুরি

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে তিনদিন বয়সী নবজাতক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে হাসপাতালের ২৩ নং ওয়ার্ডের ১৭ নং বেড থেকে নবজাতক চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া নবজাতকের বাবার নাম, গোপাল রনি দাস রবি। মাতার নাম, কমলি রবি দাস। সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এই কন্যাশিশুর জন্ম দিয়েছিলেন। এটি তার প্রথম সন্তান। তাদের বাড়ি মহানগরের রাজপাড়া থানার আইটডি বাগান পাড়া এলাকায়। রবি দাস হাসপাতাল এলাকায় মুচির কাজ করে।
ওই ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক আফসানা খানম অনু জানান, কয়েকদিন যাবত এক নারী শিশুটির মায়ের কাছে ছিল। কিন্তু আজ সকালে হঠাৎ শুনি তিনি ওই বাচ্চাটিকে নিয়ে পালিয়েছেন। ঘটনার পর থেকেই নিরাপত্তায় নিয়োজিত আনসার ও হাসপাতাল প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি তদারকি করছেন। যতদূর শুনেছি এ বিষয়ে কর্তৃপক্ষ থানায় অবহিতও করেছেন।
নবজাতকের নানা জানান, তিনদিন ধরে এক অপরিচিত নারী আমাদের পাশেই ছিল। মহানগরীর তালাইমারি বাড়ি বলে জানায়। ২৩ নম্বর ওয়ার্ডের ওপর তলায় তার রোগী আছে বলে জানিয়েছিল সে। কিন্তু আজ সকালে শিল্পীকে ঘুমাতে দেখে আর আমরা না থাকায় ওই নারী বাচ্চা নিয়ে পালিয়েছে।
হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, সকাল ৯টার দিকে কন্যা শিশুটিকে রেখে তার মা খাবার নেয়ার জন্য ওয়ার্ডের বাহিরে গিয়েছিলেন। এসে দেখেন শিশুটি নেয়। বিষয়টি জানার পর সাথে সাথে পুলিশকে জানানো হয় এবং হাসপাতালে তল্লাশী করা হয়। কিন্তু এর আগে সে শিশুটিকে নিয়ে বের হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তালাইমারি এলাকার এক নারী শিশুটিকে চুরি করেছে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, হাসপাতালের সিসিটিভির ভিডিও দেখে ওই নারীকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতার করে শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০