
লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি : রাঙ্গামাটির লংগদুতে রাবেতা মডেল উচ্চবিদ্যালয়ে আসন্ন ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান, নবীন বরণ এবং মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায়, পুরস্কার বিতরণী এবং নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজান।
অত্র প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক আখতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু জোনের জোন অধিনায়কের প্রতিনিধি মেজর জাকারিয়া জন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু সরকারী মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওসমান গণি, লংগদু থানার তদন্ত ওসি স্বরজিৎ দেবনাৎ, বায়তুশ শরফ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফোরকান আহমদ, লংগদু প্রেস ক্লাবের সভাপতি এখলাছ মিঞা খান, বীর মুক্তিযুদ্ধা আবুল হোসেন, অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইন্জিনিয়ার আব্দুর রাজ্জাক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, সবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী এবং অভিভাবক বৃন্দ।
শেষে বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।