Online Desk
৯ মার্চ ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে হত্যার আসামি আরমান ঢাকায় গ্রেফতার

রায়পুরে হত্যার আসামি আরমান ঢাকায় গ্রেফতার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী হত্যা মামলার প্রধান আসামি আরমান (২৮) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (৮ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর একটি বিশেষ অভিযানে ঢাকার কদমতলী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৫ মার্চ রায়পুর পৌর শহরের সাব-রেজিস্ট্রার মসজিদের বিপরীতে একটি ফলের আড়তে তরমুজ কিনতে যান কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেন মিশরী (৪৫)।

এ সময় দুই রিকশাচালকের মধ্যে মারামারি থামাতে গেলে তিনি হামলার শিকার হন। অভিযুক্ত আরমান তাকে বেধড়ক মারধর করলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় আরমানকে প্রধান আসামি করা হয়।

এদিকে হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে ঘটনার দিন সন্ধ্যায় বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনগণ প্রায় তিন ঘণ্টাব্যাপী রায়পুর–চাঁদপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

র‌্যাব-১১, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ঢাকার কদমতলী এলাকা থেকে অভিযান চালিয়ে আরমানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল ১১টায় প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

মামলার আসামি গ্রেফতারের খবরে নিহত বিল্লাল মিশরীর পরিবার ও স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০