
লংগদু প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় আধুনিক ও নিরাপদ কৃষি পদ্ধতি প্রসারে ‘দিনব্যাপী কৃষক GAP (Good Agricultural Practices) সার্টিফিকেশন প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৪ মে) সকালে লংগদু হর্টিকালচার সেন্টার মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় লংগদু উপজেলা কৃষি বিভাগ আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটির উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক অরুণ রায়,পার্টনার প্রকল্প সিনিয়র মনিটরিং অফিসার শাহরিয়াজ বিশ্বাস ও লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষকগণ কৃষকদের নিরাপদ ফসল উৎপাদন, মানসম্মত কৃষি চর্চা এবং বাজারজাতকরণের ক্ষেত্রে GAP সার্টিফিকেশনের গুরুত্ব ও নিয়মাবলী সম্পর্কে আলোচনা করেন।
শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কৃষকদের মাঝে সনদ প্রদানের মাধ্যমে নিরাপদ কৃষি চর্চায় উদ্বুদ্ধ করা হয়।