Online Desk
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে আমের মুকুলের ঘ্রানে ভরে উঠেছে আমের বাগানগুলো

লালমোহনে আমের মুকুলের ঘ্রানে ভরে উঠেছে আমের বাগানগুলো

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে আমের মুকুলের ঘ্রাণে ভরে উঠেছে আমের বাগানগুলো। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। আমগাছের সোনালী রঙের মুকুলে প্রকৃতি যেন নিজের খেয়ালে সাজিয়ে রেখেছে। মুকুলগুলো দেখতে যেমন ভালো লাগছে তেমনি মৌমৌ গন্ধে ভরে উঠেছে এলাকাগুলো।

এ যেন মধু মাসের আগাম বার্তা দিচ্ছে প্রকৃতি। বাগানে মৌমাছির দল গুনগুন শব্দ করে মুকুলের থেকে মধু সংগ্রহ করতে দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখা গেছে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার আমের বাগান গুলোতে। এছাড়া উপজেলার বিভিন্ন আমের বাগানে ও বাসা বাড়ীতে রোপন করা আম গাছগুলোতে দেখা গিয়েছে পর্যাপ্ত সোনালী মুকুল।

লালমোহনের প্রতিটি বাড়িতে অন্যান্য গাছের সাথে বিচ্ছিন্ন ভাবে রোপন করা আম গাছ রয়েছে অনেক। অন্যান্য বছরের তুলনায় এবছর অধিক পরিমানে গাছে মুকুল দেখা দিয়েছে।

বদরপুর ৪নং ওয়ার্ডের মৃধা বাড়ির ছালাউদ্দিন জানান, এই বছর আমের মুকুল অন্য বছরের তুলনায় অনেক বেশি হয়েছে এছাড়া নতুন কয়েকটি গাছে মুকুল এসেছে। আশা করছি ভালো আম পাওয়া যাবে।

লালমোহন ইউনিয়নের হাসান বলেন আমাদের বাগানে অন্যান্য গাছের সাথে ছোট বড় প্রায় ৩০টির বেশি আমগাছ রয়েছে। এবছর সবগুলো গাছে পর্যাপ্ত পরিমান আমের মুকুল এসেছে। আবহাওয়া ঠিক থাকলে এবার অনেক আম হবে বলে আশা করছি।

লর্ডহাডিঞ্জ ইউনিয়নের মো. সোহাগ মাস্টার জানান, আমাদের বাড়ির আম গাছগুলোতে মুকুলে মুকুলে ছেয়ে গেছে। চারিদিকে ছড়াচ্ছে মুকুলের সুবাসিত মৌমৌ গন্ধ। তবে এ বছর মুকুল অনেক বেশি দেখা যাচ্ছে।

লালমোহন উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, লালমোহনে এবছর বানিজ্যিক ভাবে প্রায় ১০ হেক্টর জমিতে আমের চাষ করা রয়েছে। এছাড়া উপজেলার প্রতিটি বাড়িতে অন্যান্য গাছের সাথে আমগাছ রয়েছে। আমের জাতের মধ্যে রয়েছে স্থানীয়, আম্রপালি, বারি-৪, ক্যাটিমন ও ব্যানানা জাত।

লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু হাছনাইন জানায়, লালমোহনে সবচেয়ে বেশি পরিমান আমগাছ মানুষের বাড়িতে। মুকুল আসার পরে বাড়ির গাছগুলোর কোনরকম যত্ন না করার কারনে আশানুরুপ আমের গুটি আসেনা। আবার গুটি আসলেও ঝড়ে যায়। উপজেলা কৃষি অফিস থেকে আমরা বিনামূল্যে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি। আশা করছি কৃষকেরা ভালো ফলন পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০