
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সেলিম আহমেদকে পদোন্নতি দিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সেলিম আহমেদ শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (দারগারচালা) এলাকার আব্দুল মোতালেব বেপরাীর ছেলে। তিনি ১৯৯১ সালে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণীত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদেলর মাধ্যমে বিএনপি রাজনীতিতে যুক্ত হন। এর আগে তিনি শ্রীপুর আঞ্চলিক শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করেছেন।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গেল বছরের ১৭ নভেম্বর প্রেস বিজ্ঞপ্তির সিদ্ধান্তের কার্যকারিতা প্রত্যাহার করে গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।