Bhorer Darpan
২৯ মার্চ ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে অধ্যক্ষের মৃত্যু

শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে অধ্যক্ষের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে অধ্যক্ষ শাহেদা আহমেদ চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। নিহত শাহেদা আহমেদ (৫০) উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। তিনি ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ছিলেন। রবিবার (২৯ মার্চ) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।

নিহতের স্বামী জসিম উদ্দিন বলেন, ঈদের ছুটি পেয়ে তাঁর স্ত্রী শাহেদা গাজীপুর গ্রামের বাড়িতে আসেন। গত ২৫ মার্চ (বুধবার) রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ হন তিনি। মুহুর্তেই তাঁর স্ত্রীর পুরো শরীরে আগুন ধরে যায়। আশপাশের লোকজনসহ স্বজনেরা পানির পাম্প থেকে শরীরে পানি দিয়ে আগুন নেভায়। পরে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে চিকিৎসাধীন রাখেন। সেখানে অবস্থার অবনতি হলে আইসিইউ’তে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু খবর পেয়েছি। এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশ উপজেলার ৪টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

মধ্যরাতের পর ইসরায়েলে পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

সরিষাবাড়ীতে দিনদিন হারিয়ে যাচ্ছে পপুলার মেয়র পার্কের সৌন্দর্য, যেন দেখার কেউ নেই

মাদারীপুর জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিস্ মর্জিনা অক্তার

কালাপাহাড়িয়ায় সংঘর্ষ,আহত ৮

চট্টগ্রাম ও রাঙ্গামাটির ৩৯ সাংবাদিক পেলেন সরকারের অনুদান

শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে অধ্যক্ষের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিজিবির অভিযান: পিকআপসহ ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ি ও জিরা আটক

১০

দশমিনায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

১১

দোহাজারীতে ফেস্টিভার ১০১ দিনব্যাপী বিক্রয় উৎসবের লাকী কুপন ড্র অনুষ্ঠিত

১২

উলিপুরে লাইসেন্স বিহীন দোকানে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে জরিমানা

১৩

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া আর থাকবে না : বিদ্যুৎ মন্ত্রী

১৫

১১ জেলায় নতুন ডিসি

১৬

যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান

১৭

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু

১৮

ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ

১৯

বাঁশখালীতে অবৈধ বালু-মাটি উত্তোলনে তিনজনকে জরিমানা

২০