Shakil Shah
২৩ জুন ২০২১, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে বিলুপ্ত করা যাবে না’

ভোরের দর্পণ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনাই আমাদের চেতনা। এই জন্মের চেতনা থেকে আওয়ামী লীগকে বিলুপ্ত করা সম্ভব নয়। শত ষড়যন্ত্র করেও আওয়ামী লীগকে বিলুপ্ত করা যাবে না।’ আজ বুধবার আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বাহাত্তর বছরের আওয়ামী লীগ আক্ষরিক অর্থে বৃদ্ধ। কিন্তু আওয়ামী লীগ কি বৃদ্ধ হয়েছে? আওয়ামী লীগ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার হাত ধরে চিরসবুজ ও চির-তারুণ্যের দল। আওয়ামী লীগ যেমন বৃদ্ধ হয়নি, তেমনি আমাদের ৭৩ বছর বয়সী সভাপতি শেখ হাসিনার গতিময়তা অ্যারাবিয়ান হর্সের মতো। এটা আমাদের গর্ব, এটা আমাদের সম্পদ।’

তিনি বলেন, ‘বাংলাদেশ যখন স্বল্প সময়ের ব্যবধানে জাতির পিতার নেতৃত্বে ঈর্ষণীয় সাফল্য অর্জন করছিল। তখনই মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা তথা বিশ্বের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক হত্যাকাণ্ড ১৫ই আগস্টের মধ্য দিয়ে জাতি হারায় তার শ্রেষ্ঠ সন্তান স্বাধীন বাংলার স্থপতি, জাতীয় পতাকার মানচিত্রকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।’

পঁচাত্তরের পর ইতিহাসের উল্টো পথে যাত্রা শুরু হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এ সময় ফিরে আসে পাকিস্তানি ভাবাদর্শের প্রতিক্রিয়াশীল রাজনীতি। নির্বাসিত হয় মুক্তিযুদ্ধের চেতনা, নির্বাসিত হয় মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা। আওয়ামী লীগ পতিত হয় এক বৈরী প্রতিকূল অবস্থায়। ফিরে আসেন আশার বাতিঘর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার ছয় বছর পর তিনি বাংলাদেশে এসে ঐক্যের প্রতীক হিসেবে আওয়ামী লীগের হাল ধরেন। প্রতিকূল স্রোতে দীপ্ত গতিতে এগিয়ে নেন এই দলকে। একটি দল ধীরে ধীরে ইতিহাসের চড়াই-উতরাই পেরিয়ে, সংকট মাড়িয়ে প্রবল জনশক্তি, জীবনঘনিষ্ঠ কর্মসূচি নিয়ে জনতার মনিকোঠায় ঠাঁই করে নিয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে।’

তিনি বলেন, ‘যারা উন্নয়ন দেখতে পায় না, এই অর্জন দেখতে পায় না, তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। তারা পূর্ণিমার আলো ঝলমলে রাতে অমাবস্যার অন্ধকার দেখে। তারা হচ্ছে বিএনপি এবং তার দোসররা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০