
ভোরের দর্পণ ডেস্ক :
১৮০ রানে পিছিয়ে থেকে দিন শুরু করে বাংলাদেশ। দিনের তৃতীয় ওভারেই হারায় মুমিনুলকে। দ্বিতীয় দিনে মাত্র ৫ রান তুলে মুমিনুল ফেরেন ১৭ রান করে। এরপর সাকিবের পাল্টা আক্রমণ ও সাবধানী মুশফিকে প্রতিরোধ করে বাংলাদেশ।
ঝড়ো ব্যাটিংয়ে ৪৫ বলেই ক্যারিয়ারে ৩১তম ফিফটি স্পর্শ করেন সাকিব। এছাড়া মুশফিকের সঙ্গে জুটিরও সেঞ্চুরি হয়ে গেছে সাকিবের।
এর আগে ঢাকা টেস্টের প্রথম দিন আইরিশদের ২১৪ রানে অলআউট করে বাংলাদেশ। তবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষ সময়ে ৩৪ রানে দুই উইকেট হারায় টাইগাররা।