Shakil Shah
১৪ ফেব্রুয়ারী ২০২২, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাঘাটায় রাস্তার সংস্কার কাজ বন্ধ : দুর্ভোগ

মাজেদ মাজু, সাঘাটা (গাইবান্ধা) : গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া-কচুয়াহাট রাস্তাটি প্রায় ১ যুগ ধরে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটি সংস্কারের কাজ শুরু হলেও তা মাঝপথে কাজটি বন্ধ থাকায় ছোট-খাটো দূর্ঘটনাসহ শতশত যানবাহন ও জনগণের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উক্ত রাস্তায় ঠিকাদার দুটি কালভার্ট নির্মাণ কাজের রডগুলো সেট করে তা মাঝপথে বন্ধ রাখায় বেরিকেড না দেয়ায় রাতের আঁধারে সাইকেল যোগে চলাচল করতে গিয়ে দুইব্যাক্তি আহত হয়।

উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে চরাঞ্চলসহ সাঘাটা, মুক্তিনগর ও বোনারপাড়া ইউনিয়নের যানবাহনসহ হাজারহাজার লোকজন উপজেলা প্রাণকেন্দ্র বোনারপাড়া প্রশাসনিক কাজকর্ম নিয়ে যাতায়াত করে থাকে। উপজেলার বিভিন্ন এলাকার সিংহভাগ রাস্তা সংস্কার কাজ সমাপ্ত করা হলেও গুরুত্বপূর্ণ এ রাস্তাটির সংস্কারের কাজ রহস্যজনক কারণে বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। ভ্যানচালক আমজাদ হোসেন জানান, এ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় আমাদের দুই কিলোমিটার রাস্তা ঘুরে কচুয়াহাট-বোনারপাড়া যাতায়াত করতে হয়।

মুক্তিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব লায়ন জানান, সাঘাটা উপজেলা প্রত্যেকটি রাস্তার উন্নয়ন হলেও এ রাস্তাটির দীর্ঘদিন যাবৎ অচল অবস্থায় চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। ঠিকাদার কাজ শুরু করলেও রহস্যজনক কারণে কাজটি বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কাজের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কাজের তদারকি কর্মকর্তা মাহবুবর রহমান জানান, রাস্তার কাজটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ঠিকাদারকে বারবার তাগিদ দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদার কাজে গাফিলতি করলে পুনরায় আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ দরপত্র আহবান করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০