
নাটোর-৩ (সিংড়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নাটোর জেলা এনসিপির সদস্য সচিব ও রাজশাহী নিউ ডিগ্রি গভমেন্ট কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এর নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মাহাবুর হোসেন, সদস্য সচিব মো. মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আলী হাসান, উপজেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী মো. নাহিদুল ইসলাম প্রমুখ।