Online Desk
৫ মার্চ ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজদিখানে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ভাট্টি কারখানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

সিরাজদিখানে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ভাট্টি কারখানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

সিরাজদিখান (মুন্সগিঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি ভাট্টি কারখানা মোবাইল কোর্টের অভিযানে ধ্বংস করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারির নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার, সিরাজদিখান থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

প্রশাসন সূত্রে জানা যায়, গুয়াখোলা এলাকায় অবৈধভাবে একটি ভাট্টি কারখানা পরিচালিত হচ্ছিল, যা পরিবেশ দূষণসহ মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে। পরে মোবাইল কোর্টের নির্দেশনায় ভেক্যু(এক্সকাভেটর) ব্যবহার করে অবৈধ ও ক্ষতিকর ভাট্টি কারখানাটি সম্পূর্ণরুপে ধ্বংস করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সিরাজদিখান উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টেও এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০