Bhorer Darpan
৩০ জুন ২০২৫, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেতুর অভাবে চরম দুর্ভোগে নরসিংদী চরাঞ্চলের অর্ধলক্ষাধিক মানুষ

সেতুর অভাবে চরম দুর্ভোগে নরসিংদী চরাঞ্চলের অর্ধলক্ষাধিক মানুষ

নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষের একমাত্র ভরসা নৌপথ। মেঘনা নদী দ্বারা পরিবেষ্টিত এই চরাঞ্চলের বাসিন্দারা যুগ যুগ ধরে সেতুর অভাবে চরম দুর্ভোগে রয়েছেন। শহরে যাতায়াতে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগছে, যার ফলে বাড়ছে জীবন ঝুঁকি, দুর্ঘটনা এবং খরচ।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার এই ইউনিয়নে রয়েছে ৯টি গ্রাম। জেলা শহরের দূরত্ব মাত্র ২০ কিলোমিটার হলেও সেতু না থাকায় দুর্ভোগ গুণে গুণে বাড়ছে। কৃষক, জেলে, শিক্ষার্থী, রোগী—সবাইকে প্রতিদিন নদী পারাপারের বিড়ম্বনার শিকার হতে হয়। নৌপথে যাত্রা শুধু সময়সাপেক্ষই নয়, বর্ষা মৌসুমে কিংবা অতিরিক্ত কচুরিপানার সময় তা হয়ে দাঁড়ায় মৃত্যুঝুঁকিপূর্ণ।

আলোকবালী গ্রামের রুবেল আহমেদ (৩২) বলেন, “সেতু না থাকায় কচুরিপানার জন্য এক ঘণ্টার রাস্তা ৩-৪ ঘণ্টায় লাগছে। রোগীদের ঠিকমতো চিকিৎসা দিতে পারি না। অনেক সময় প্রেগন্যান্ট মহিলারা মাঝপথে সন্তান প্রসব করেন। কৃষিপণ্য বাজারজাত করতে পারি না। শিক্ষার্থীরাও কষ্টে পড়ছে। মাত্র ৩০০-৩৫০ মিটার দীর্ঘ একটি সেতু হলে আমাদের সমস্যা অনেকটাই কমে যেত।

বাখরনগর গ্রামের আহমদ মিয়া (২৫) বলেন, ” গত ১০ জানুয়ারি রাত প্রায় আড়াইটায় আমার বাবার বুকে ব্যাথা অনুভব করে এবং সময়ের বাড়ার সাথে সাথে ব্যাথার তীব্রতা বাড়তে থাকে। হাসপাতালে কাছে নিতে যেতে চাইলে নদীর পথের পাশাপাশি কুয়াশার কারণে রাস্তায় কিছু দেখা যায় নি। যার কারণে কোনো নৌকা শহরে আসতে রাজি হয়নি। পরে ভোর হলে নৌকায় দেড় ঘন্টা নৌকার পথ পাড়ি দিয়ে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসি কিন্তু ততক্ষণে আব্বার বড়ো ধরনের হার্ট অ্যাটাক করেছেন।

তিনি আরও বলেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমাদের জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এ রেফার্ড করলে দীর্ঘপথ পাড়ি দিয়ে ঢাকার শেরেবাংলা নগরে পৌছে হাসপাতালের মেইন গেইটে প্রবেশ করতেই বাবা মারা যায়। সঠিক সময়ে চিকিৎসা দিলে তাকে বাঁচানো যেতো কিন্তু যাতায়াত ব্যবস্থার কারণে হাসপাতালে সঠিক সময়ে নিয়ে আসা যায় নি।

আলোকবালী গ্রামের সাইফুল ইসলাম (২৪) বলেন, “আলোকবালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আমির সরকারকে গত ২২ এপ্রিল  স্থানীয় সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। হাসপাতালে নিয়ে আসার পথে অতিথি রক্ত ক্ষরণে রাস্তায় মারা যায়। তাকে দ্রুত নিয়ে আসা যায় নি নদীতে অতিরিক্ত কচুরিপানার কারণে। প্রায় ১ ঘন্টার নৌ পথ ৩ ঘন্টাও আনা যায় নি। পাশাপাশি শহরের সাথে সড়ক পথে যোগাযোগ না থাকায় প্রশাসন ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছেন না। ফলে, সন্ত্রাস, মাদক ও অস্ত্রের ঝনঝনানি ব্যাপক হারে বাড়ছে।

একটি সেতুর অভাবে শিক্ষা, চিকিৎসা, কৃষি, প্রশাসনসহ মৌলিক অধিকারের অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে আলোকবালীর অর্ধলক্ষাধিক মানুষ। এলাকাবাসী চায়, অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সেতু নির্মাণ করে এ জনদুর্ভোগের অবসান ঘটানো হোক

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, “অবহেলিত চরাঞ্চলের মানুষরা দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছেন। আমি নিজেও নৌপথে গিয়ে পরিস্থিতি দেখেছি। তাদের সুবিধার্থে সেতু নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

নরসিংদীর এলজিইডির প্রধান প্রকৌশলী ফুলকাম বাদশা বলেন, “আমি নিজে পরিদর্শনে গিয়ে কচুরিপানায় তিন ঘণ্টা নৌকায় আটকে ছিলাম। বিষয়টি আমি উপলব্ধি করেছি। ইতোমধ্যে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। আলোকবালী থেকে করিমপুরের শ্রীনগর পর্যন্ত প্রায় ৩০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০