
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে মোঃ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চতুর্থতলা মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ আখতারুজ্জামান মিয়া এমপিকে চেম্বারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়। দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক এর সভাপতিত্বে ও পরিচালক মোঃ রাহবার কবির পিয়াল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক সুজাউর রব চৌধুরী, দিনাজপুরের সকল খেলোয়াড় বৃন্দের পক্ষে সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা।
এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহসভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, সহ সভাপতি মোঃ শামীম কবির, পরিচালক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু,জর্জিস আনাম, ,মোঃ মোকাররম হোসেন, শাহেদ রিয়াজ পিম, মোঃ রুবেল ইসলাম, মোস্তফা কামাল মিলন, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, মঞ্জুর মুর্শেদ সুমন, মোঃ শামীম কবির অপু প্রমুখ।
অপরদিকে একই মঞ্চে দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতির নেতৃত্বে এবং দিনাজপুরের খেলোয়াড়বৃন্দের পক্ষে জাতীয় সংসদের হুইপকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নুরুজ্জামান সরকার ও রেহাতুল ইসলাম খোকা।