
লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি : পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বসতঘর নির্মাণে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) লংগদু জোন সদরে আয়োজিত এক সম্প্রীতি ও উন্নয়নমূলক অনুষ্ঠানে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি এর পক্ষ হতে মেজর শাহরিয়ার এবং মেজর শাহীন ৫টি পরিবারের মাঝে এসব ঢেউটিন বিতরণ করেন।
এসময়ে সুবিধাভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোনের এমন মানবিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, লংগদু জোনের এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
লংগদু জোন সূত্র জানায়, ভবিষ্যতেও এলাকার সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।