Online Desk
২২ এপ্রিল ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে অবৈধ ভাবে জ্বালানি মজুদ ও বাড়তি মূল্যে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (২২ এপ্রিল) বিকালে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে মিরসরাই সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন জানান, মিরসরাইয়ের বিভিন্ন পেট্রোল পাম্পে গ্রাহকদের তেল না দিয়ে অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন দোকানে অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে মর্মে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর মাধ্যমে তথ্য পেয়ে তাৎক্ষণিক একটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের অনুমতি ক্রমে অভিযান পরিচালনা করে তথ্যের সত্যতা পাওয়া যায়। এতে অর্থনৈতিক অঞ্চলের জাহাঙ্গীর বলির মার্কেটে অবস্থিত মেসার্স এ.এস অয়েল এজেন্সি ও সিপির মোড়ে অবস্থিত মিরসরাই অয়েল এজেন্সিকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই চট্টগ্রাম অফিস সূত্রে জানা যায়, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে জ্বালানি চোরাকারবারী নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। তারই প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং এই ধরনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০