bhorerdarpan
১৩ এপ্রিল ২০২০, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা প্রতিরোধে তৎপর শ্রীপুর উপজেলা প্রশাসন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: সরকারের নির্দেশনার আলোকে শ্রীপুরে করোনা প্রতিরোধে ব্যাপক তৎপরতা চালাচ্ছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। বাজারে ওষুধ, কাঁচামালের দোকান ও সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া বাকি সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ শ্রীপুর বাজার, কেওয়া বাজার, মাওনা বাজার, জৈনা বাজার, রাজাবাড়ী বাজার, গোসিংগা বাজার, কাওরাইদ বাজার, বরমী বাজারসহ উপজেলার গুরত্বপূর্ণ স্থানে চেক পোস্ট বসিয়ে অপ্রয়োজনীয় যানবাহন চলাচল না করার জন্য নির্দেশনা দিচ্ছে। প্রয়োজন ছাড়া কোনো যানবাহন চলাচল করছে না। শ্রীপুর উপজেলার সব এলাকার জনসাধারনকে বাসায় থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। প্রতি ওয়াক্ত নামাজের আগে ও পরে মসজিদ থেকে মাইকিং করে ঘর থেকে বের না হওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি। গুরুত্বপূর্ণ স্থান এবং সড়কের মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। তারা আইন অমান্যকারীদের সতর্কতামূলক শাস্তিও দিচ্ছে। সড়ক-মহাসড়কে মালবাহী ট্রাক, পিকআপভ্যান ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। তবে যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারলে সেসব যানবাহনে যাওয়ার অনুমতিও দেওয়া হচ্ছে। শ্রীপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, করোনা ভাইরাস মহামারি প্রতিরোধ করতে সরকারের নির্দেশ অনুযায়ী বাজারের নিত্যপণ্য দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আমরাও নজরদারি করছি। শ্রীপুর-কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আল-মামুন বলেন, সরকারি নির্দেশনা মতে চিকিৎসক, রোগী বহনকারী পরিবহন ও প্রয়োজনীয় বাহন ছাড়া বাকি সব পরিবহন বন্ধ করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। যারা ঘর থেকে বের হয়েছেন তারা একান্ত প্রয়োজনে কাঁচাবাজার কিংবা ওষুধ ক্রয় করার জন্য আসছেন। এর বাইরে যারা আসছেন তাদের বুঝিয়ে সরকারি নির্দেশনা নিশ্চিত করছি। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফিন বলেন, জেলা প্রশাসকের (ডিসি) নির্দেশ মোতাবেক পুরো উপজেলায় নিত্যপণ্য ও ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রাখাসহ সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। সর্ব শ্রেনীর জসাধারনকে নিজ নিজ বাড়িতে থাকতে বলা হয়েছে। জরুরি প্রয়োজন ব্যতীত রাস্তায় চলাচল করতে দেয়া হচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০