Ibrahim Atiullah Anik
৬ ডিসেম্বর ২০২৫, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলকাতা ছাড়ার সিদ্ধান্তে দুই রাত ঘুমাতে পারেননি রাসেল

কলকাতা ছাড়ার সিদ্ধান্তে দুই রাত ঘুমাতে পারেননি রাসেল
ছবি : সংগৃহীত

আইপিএল শুরুর আগেই আন্দ্রে রাসেলকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিলামে নতুন দল পাওয়ার সম্ভাবনা থাকলেও হঠাৎই আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন এই ক্যারিবীয়ান অলরাউন্ডার। কেকেআরের এমন সিদ্ধান্তে ভীষণ ব্যথা পেয়েছিলেন তিনি। পরে অবশ্য তাকে পাওয়ার কোচ হিসেবে দলে ফিরিয়ে নেয় ফ্র্যাঞ্চাইজিটি।

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে কেকেআর সিইও বেঙ্কি মাইসোর বলেন, “ছাড়ার খবর শুনে রাসেল খুবই মর্মাহত ছিল। বিষয়টি শাহরুখ খানকে জানালে তিনি বলেন, রাসেল অবসর নিয়ে কোচ হিসেবে দলে যোগ দিতে পারে। ক্যারিয়ার শেষে কী করবেন—এটা অনেক ক্রিকেটারই আগেভাগে ভেবে রাখে, কিন্তু রাসেল সম্ভবত ভাবেনি। প্রস্তাব দেওয়ার পর সে তৎক্ষণাত রাজি হয়ে যায়।”  রাসেলকে ছাড়ার পেছনে অর্থনৈতিক কারণও ছিল। গত বছর মেগা নিলামের আগে ১২ কোটি রুপিতে তাকে ধরে রাখলেও নীতিমালা অনুযায়ী কেকেআরের স্যালারি ক্যাপ থেকে কাটা গিয়েছিল ১৮ কোটি—কারণ তিনি ছিলেন চতুর্থ রিটেইনড ক্রিকেটার।

বেঙ্কি মাইসোরের ভাষায়, “সবাই ধরে নিয়েছিল ১২ কোটির জন্যই রাসেলকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু সত্যি বলতে ১৮ কোটি টাকা ছাড় দেওয়া ছোট নিলামে বিশাল ব্যাপার।” কলকাতা ছাড়ার সিদ্ধান্তে আবেগে ভেঙে পড়েছিলেন রাসেল। দুই রাত ঘুমাতে পারেননি তিনি। সিইও জানান, “দু’দিন পর এসে রাসেল বলল, সে দুই রাত ঠিকমতো ঘুমাতে পারেনি। কী হবে, ভবিষ্যৎ কী—এসব ভাবতেই ছিল। নাইট রাইডার্সের পরিবারের সঙ্গে তার যে বন্ধন, তা ভুলে থাকা কঠিন।”  ১১ বছরের সম্পর্কের কথা উল্লেখ করে মাইসোর আরও বলেন, “আমার স্ত্রীকে যতটা ফোন করি, তার চেয়ে বেশি করেছি রাসেলকে। ওর ফিটনেস বাড়াতে ওকে ডালাসে পাঠিয়েছি, ডোপিং নিষেধাজ্ঞার সময়েও পাশে ছিলাম। ত্রিনিদাদে ফিটনেস কোচও পাঠিয়েছিলাম ওকে সহায়তা করতে। ফর্ম-ফিটনেস না থাকলেও সবসময়ই বিশ্বাস রেখেছি ওর ওপর—রাসেলও সেটা স্বীকার করে।”

হঠাৎ করেই রাসেলকে পাওয়ার কোচ করার ভাবনা আসে কেকেআর কর্তৃপক্ষের। মাইসোর বলেন, “আমরা ভাবছিলাম রাসেলকে কীভাবে দলে রাখা যায়। তখন মনে হলো—ওর বড় শট মারার ক্ষমতা, ম্যাচ শেষ করে আসার অভিজ্ঞতা নতুনদের শেখাতে পারে। দারুণ ফিল্ডারও বটে। ওকে বললাম, তোমার অভিজ্ঞতাই আমাদের শক্তি। এখন থেকে তুমি আমাদের ‘পাওয়ার কোচ’। রাসেলও বলল, ‘চমৎকার শোনাচ্ছে।’ আসলে কোচিংয়ের চেয়ে দলের ছেলেদের সঙ্গে কথা বলে তাদের মানসিকভাবে প্রস্তুত করাই হবে তার প্রধান দায়িত্ব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১০

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১১

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১২

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৩

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৫

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

১৬

ধনবাড়ীতে নবাগত সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ’র যোগদান

১৭

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

১৮

এনসিসি ব্যাংকে নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

১৯

খানাখন্দে ভরা দোহাজারী সরকারপাড়া সড়ক!

২০