Ibrahim Atiullah Anik
১ ডিসেম্বর ২০২৫, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোহলির ব্যাটে ভাঙল শচীনের বিশ্ব রেকর্ড

কোহলির ব্যাটে ভাঙল শচীনের বিশ্ব রেকর্ড
ছবি : সংগৃহীত

রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি তুলে অনন্য এক বিশ্ব রেকর্ডের মালিক হয়েছেন বিরাট কোহলি। তার ক্যারিয়ারের এটি ৫২তম ওয়ানডে সেঞ্চুরি, যা তাকে এক ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির নতুন রেকর্ডধারী বানিয়েছে।

এতদিন এই রেকর্ড ছিল শচীন টেন্ডুলকারের দখলে। আন্তর্জাতিক ক্রিকেটের একক ফরম্যাটে ৫১টি সেঞ্চুরি করে শচীন ছিলেন শীর্ষে। কোহলি তার ৫২তম সেঞ্চুরির সুবাদে সেই রেকর্ডকে পেছনে ফেললেন। এখন এক ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক কোহলি—ওয়ানডেতে তার সেঞ্চুরির সংখ্যা ৫২। দুই ও তিন নম্বরে আছেন শচীন টেন্ডুলকার, যার টেস্টে ৫১ এবং ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি রয়েছে। টেস্টে জ্যাক ক্যালিসের ৪৫ সেঞ্চুরি তাকে তালিকার চার নম্বরে রেখেছে। এই ম্যাচে আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ওয়ানডে সেঞ্চুরির সংখ্যা এখন ছয়—যা সর্বোচ্চ। শচীন টেন্ডুলকার ও ডেভিড ওয়ার্নার ছিলেন পাঁচটি সেঞ্চুরিতে যৌথভাবে শীর্ষে, এবার কোহলি সেই তালিকার একক নেত্রীত্ব পেলেন।

১২০ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংসে ১১টি চার ও ৭টি ছক্কা আসে তার ব্যাট থেকে। কোহলির ইনিংস ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত তোলে ৩৪৯ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ৩৩২ রানে। ফলে ১৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষকের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুর; আতঙ্কে শিক্ষার্থীরা

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

কালকিনিতে ক্লিনিকে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা আদায়

বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাউফলে গরু চুরির হিড়িক

বাউফলে অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

বিশ্ব নারী দিবসে ইউনিভার্সেল মেডিকেলের বিশেষ আয়োজন

১০

ধুনটে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

১২

এবি ব্যাংক ও র‌্যানকন ব্রিটিশ মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর

১৩

রায়পুরে উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

১৪

শ্রীপুরে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাংচুর ও লুটপাটের অভিযোগ

১৫

নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী এমপি আসনে বড়াইগ্রামের মহুয়া নূর কচি শীর্ষ আলোচনায়

১৬

কাহালুতে গরীব ও অসহায় পরিবাবের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ইউএনও

১৭

সৌদি আরবে মিসাইল হামলায় কটিয়াদী’র যুবক নিহত,সাংবাদিক ফোরামের শোক

১৮

সকাল ৯টায় ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শনে গেলেন এমপি আনোয়ারুল

১৯

আড়াইহাজারে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযান, রাকিব ডাকাত গ্রেফতার অস্ত্র উদ্ধার

২০