Online Desk
৪ মে ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছেলে নিখোঁজ: শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্দেহ, আদালতে মায়ের জিডি

ছেলে নিখোঁজ: শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্দেহ, আদালতে মায়ের জিডি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিখোঁজ ছেলেকে নিয়ে আশঙ্কা প্রকাশ করে আদালতে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক মা। পারিবারিক কলহের জেরে ছেলের প্রাণনাশের শঙ্কার কথা উল্লেখ করেছেন তিনি।

আদালত সূত্রে জানা যায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বাঁশখালী-এ কোট জিডি নং ২৩৩/২৬, তারিখ ৪ মে ২০২৬ অনুযায়ী হানুআরা বেগম ফৌজদারি কার্যবিধির ৪৪ ধারায় এ সাধারণ ডায়েরি করেন।

লিখিত আবেদনে হানুআরা বেগম জানান, তাঁর ছেলে মো. আরফাত পেশায় জেলে। তিনি দীর্ঘদিন ধরে গভীর সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রায় ১০ বছর আগে পরিবারের অজ্ঞাতে শেখেরখীল এলাকার বেবী আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস শুরু করেন।

আবেদনে বলা হয়, দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। বিষয়টি মীমাংসার জন্য কয়েকবার শ্বশুরবাড়িতে গেলেও স্থায়ী সমাধান হয়নি। সর্বশেষ গত শনিবার (২ মে) পুত্রবধূ বেবী আক্তার এসে জানান, পারিবারিক বিরোধের জেরে তিন দিন আগে মো. আরফাত বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাননি বলে উল্লেখ করা হয়। হানুআরা বেগম তাঁর আবেদনে আশঙ্কা প্রকাশ করে বলেন, ছেলেটি শ্বশুরবাড়ির লোকজনের দ্বারা ক্ষতির শিকার হতে পারেন। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়ানোর সম্ভাবনাও রয়েছে বলে তিনি দাবি করেন। ছেলের নিরাপত্তা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতে দাখিল করা আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০