Online Desk
৪ মে ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা: উত্তম কুমার সরকারের নানা অনিয়ম-দুর্নীতি ও টাকার বিনিময়ে আউট সোসিংএ নিয়োগ বানিজ্যের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৪ মে) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কে এ মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইউছুব সরকার, ধনবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হবিবর রহমান হবি, পৌর যুবদলের আহবায়ক হযরত আলী জীবন, সদস্য সচিব মেহেদী হাসান লিটন, ধনবাড়ী টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কছর উদ্দিন, স্থানীয় যুবদল নেতা মাসুদ রানা, ব্যবসায়ী আয়নাল হোসেন, হাবিব হোসেন, নুরজাহান বেগম, আবেদ আলী, রমজান আলী, রাবেয়া জিলানী, টফি, আজিরন ও সোমা আক্তার প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা জানান, দীর্ঘদিন যাবত এ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীরা পরিপূর্ণ স্বাস্থ্য সেবা ও ওষুধ পত্র পাচ্ছে না। সেই সাথে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ীর এম্বুল্যান্সের চালক দিয়ে তার ব্যক্তিগত গাড়ী চালান। এবং কী এ কারণে রবিন নামেরএক ছেলেকে ঘুম বানিজ্যের মাধ্যমে আউট সোসিংয়ের নিয়োগ দিয়ে তাকে দিয়ে এ্যাম্বুল্যান্সের সেবা দিচ্ছে । তবে ধনবাড়ী থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াত ভাড়া ১৪শ টাকা সেখানে নিচ্ছে তিন হাজার থেকে ৩৫শ টাকা।

এ কারণে অনেক অসহায় রোগীরা বেশী ভাড়া হওয়ায় এ্যাম্বুল্যান্সের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। শুধু তাই নয় সে বিগত সময়ে জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকাকালীন সেখানে অনিয়ম করার কারণে স্বাস্থ্য বিভাগ তাকে শাস্তিমূলক বদলী করেন বরিশালে। সেখানে তাকে যোগদান করতে দেয়নি এলাকাবাসী । পরে ধনবাড়ীতে যোগদানের পর থেকেই অদৃশ্য কোন শক্তির দ্বারা সে সকল কাজে অনিয়ম করে যাচ্ছেন যেন দেখার কেউ নেই। এবং কী তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাচিব নামের আওয়ামী সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

হাসপাতালের সকল টেন্ডারের কাজ সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির এমপি ঘনিষ্ট সহচর জুলাই আন্দোলনের হামলার মামলার পলাতক আসামী আ’লীগ নেতা আওয়ামী লীগ আমলে গোপালপুরের লিয়াকত আলী নামের ব্যাক্তিই পেত এখনো তাকেই সকল কাজ দিচ্ছে এই দুর্নীতিবাজ কর্মকর্তা ডা: উত্তম কুমার সরকার ও আবাসিক মেডিকেল আফিসার ডা: সেলিনা। এ ছাড়াও হাসপাতালে নিয়মিত চিকিৎসক না থাকায় রোগীরা ঠিকমত সেবা নিতে পারছে না বলেও অভিযোগ তোলেন তারা।

অন্যদিকে, টাকার বিনিময়ে আউটসোর্সিং পদে তার ইচ্ছেমতো লোক নিয়োগসহ নানা অভিযোগ জানান তারা। তাই মানবন্ধনে উপস্থিত এলাকাবাসীসহ সেবা নিতে আসা ও হাসপাতালে চিকিৎসাধীন অনেই তার অনিয়ম ও দুর্নীতির দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন বর্তমান সরকারের কাছে। সেই সাথে অবৈধ ভাবে ঘুষের বিনিময়ে আউটসোর্সিং পদে তার ইচ্ছেমতো লোক নিয়োগ বাতিল সহ দুর্নীতিবাজ কর্মকর্তা ডা: উত্তম কুমার সরকার ও আর এমও ডা: সেলিনা কে দ্রুত বদলী না করা হলে আগামী দিনে লাগাতার কঠোর আন্দোলন কর্মসূচীর ঘোষণা দেন বিক্ষুদ্ধরা।

এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা কর্মকর্তা ডা: উত্তম কুমার সরকারের কাছে জানতে গেলে তাকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০